Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

দিল্লিতে সাবধান, রাজধানীর রাস্তায় মত্ত চালকের ছড়াছড়ি, তিন মাসে আটক ৫ হাজারের বেশি

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের প্রথম তিন মাসে ৫৩৮৪ জন গাড়ির চালককে জরিমানা করেছে দিল্লি (Delhi) পুলিশ। মত্ত অবস্থায় স্টিয়ারিং (drunk Driving) হাতে পুলিশের জালে ধরা পড়ে তারা। ট্রাফিক আইন অনুযায়ী জরিমানা করেই বেশিরভাগকে ছেড়ে দেওয়া হলেও থানা

দিল্লিতে সাবধান, রাজধানীর রাস্তায় মত্ত চালকের ছড়াছড়ি, তিন মাসে আটক ৫ হাজারের বেশি

শেষ আপডেট: 18 April 2023 07:45

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের প্রথম তিন মাসে ৫৩৮৪ জন গাড়ির চালককে জরিমানা করেছে দিল্লি (Delhi) পুলিশ। মত্ত অবস্থায় স্টিয়ারিং (drunk Driving) হাতে পুলিশের জালে ধরা পড়ে তারা। ট্রাফিক আইন অনুযায়ী জরিমানা করেই বেশিরভাগকে ছেড়ে দেওয়া হলেও থানায় আটকে রাখা হয় মাতাল চালকদের।

দিল্লি পুলিশের হিসাব বলছে, এই অপরাধে গত বছরের প্রথম তিনমাসের তুলনায় এ বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে ধরা পড়া চালকের সংখ্যা ১৩ গুণ বেশি। নজরদারী বৃদ্ধিই কি এত বেশি মদ্যপ চালকের পুলিশের জালে ধরা পড়ার কারণ? দিল্লি পুলিশ তেমন দাবি করছে না। তাদের বক্তব্য, মদ্যপ চালকের সংখ্যা বৃদ্ধিই এর প্রধান কারণ। যা ইঙ্গিত করে রাজধানীর রাস্তা কতটা বিপজ্জনক।

একাধিক দুর্ঘটনাতেও তার প্রমাণ পেয়েছে পুলিশ। মদ খেয়ে গাড়ি চালানোর সময় অন্য গাড়িতে থাকা, ফুটপাথে গাড়ি তুলে দেওয়া, ডিভাইডারে ধাক্কার মতো একাধিক ঘটনা ঘটেছে। ২০২২ ও ২০২১-এ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে ধরা পড়েছিল যথাক্রমে ৩৯৯ এবং ২৮৬জন। এরমধ্যে, ২০২১ করোনার কারণে স্বাভাবিক জনজীবন স্বাভাবিক ছিল না। কিন্তু গত বছর জনজীবন সচল থাকতে মদ্যপ গাড়ি চালকের সংখ্যা এখনকার মতো বেশি ছিল না।

দিল্লি পুলিশ মনে করছে, শুধু জরিমানা আদায় করে এই সমস্যার সমাধান সম্ভব হবে। অপরাধীদের জেলে না পাঠালে সমস্যায় লাগাম টানা কঠিন। রাজধানীর ট্রাফিক পুলিশ পরিসংখ্যান বিশ্লেষণ করে কিছু এলাকা এবং রাস্তা চিহ্নিত করেছে যেখানে মদ্যপ চালক বেশি সংখ্যায় ধরা পড়েছে। ওই সব এলাকা ও রাস্তায় বিশেষ অভিযান এবং সচেতনতার প্রচার চালানোর পরিকল্পনা নিয়ে এগচ্ছে পুলিশ।

মিরাকেল! বলজিৎ কৌরকে জীবিত অবস্থায় দেখা গেছে, পৌঁছেছে উদ্ধারকারী হেলিকপ্টার


```