ডিইও-দের আগেই জানানো হয়েছিল, কতগুলি নথি ‘নোটিফায়েড ডকুমেন্ট’ তার পৃথক হিসেব দিতে হবে। হাওড়া সেই নোটিফায়েড নথি জমা দিয়েছে, কিন্তু দক্ষিণ ২৪ পরগনা থেকে এমন কোনও নথি জমা পড়েনি। কয়েকদিন আগে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC Gyanesh Kumar) ভার্চুয়াল বৈঠকে সময়সীমার মধ্যে আপলোড প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেন। তবু নির্ধারিত সময়ে কাজ সম্পূর্ণ হয়নি।
.jpeg.webp)
মনোজ আগরওয়াল
শেষ আপডেট: 18 February 2026 20:08
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের (West Bengal Elections 2026) আগে রাজ্যের এসআইআর (West Bengal SIR) প্রক্রিয়ার শুনানি পর্ব শেষ হতেই জানা গেছে, বিপুল সংখ্যক ভোটারের নথি এখনও অনলাইনে তোলা (Document Unuploaded) হয়নি। সেই সংখ্যাটা ১ লক্ষ ১৪ হাজার ৭৭২। এই ঘটনার প্রেক্ষিতে ইআরও-এইআরও-দের শোকজ করা হবে বলে সিইও দফতর সূত্রে খবর।
১ লক্ষ ১৪ হাজার ভোটারের নথি আপলোড করা যায়নি। সময়ের মধ্যে এইসব নথি আপলোড করা হয়নি বলে সংশ্লিষ্ট ইআরও-এইআরও-দের শোকজ (ERO/AERO Showcause) করবে কমিশন বলে জানা গেছে।
মঙ্গলবারই এই সংক্রান্ত জেলাভিত্তিক তথ্য সামনে এসেছে। হিসেব অনুযায়ী, এখনও মোট ১ লক্ষ ১৪ হাজার ৭৭২টি নথি আপলোড (SIR Documents Upload) বাকি। কয়েকটি জেলায় সংখ্যাটা উদ্বেগজনকভাবে বেশি। কোচবিহারে ১০,৪৭৯, দক্ষিণ দিনাজপুরে ১০,২৮৫, উত্তর কলকাতায় ১৫,০৩১ এবং উত্তর ২৪ পরগনায় ২০,৭০৭টি নথি এখনও সিস্টেমে তোলা হয়নি। হাওড়াতেও বাকি ১০,৪৯৯। দার্জিলিং, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় পাঁচ হাজারের বেশি নথি আপলোডের অপেক্ষায়। অন্যদিকে, মালদহ, ঝাড়গ্রাম ও কালিম্পংয়ে আপলোড সংক্রান্ত কোনও অভিযোগ নেই বলেই জানা যাচ্ছে।
সূত্রের খবর, ডিইও-দের আগেই জানানো হয়েছিল, কতগুলি নথি ‘নোটিফায়েড ডকুমেন্ট’ তার পৃথক হিসেব দিতে হবে। হাওড়া সেই নোটিফায়েড নথি জমা দিয়েছে, কিন্তু দক্ষিণ ২৪ পরগনা থেকে এমন কোনও নথি জমা পড়েনি। কয়েকদিন আগে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC Gyanesh Kumar) ভার্চুয়াল বৈঠকে সময়সীমার মধ্যে আপলোড প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেন। তবু নির্ধারিত সময়ে কাজ সম্পূর্ণ হয়নি।
নির্বাচন কমিশনের তরফে ইআরও ও এইআরও-দের স্পষ্ট নির্দেশ ছিল - কোনও আবেদন বাতিল করলে তার নির্দিষ্ট কারণ জানাতে হবে। অভিযোগ উঠেছে, অনেকক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। পাশাপাশি ‘ডিসপোজাল’ প্রক্রিয়াও মন্থর গতিতে চলছে। কিছু জায়গায় হঠাৎ করে সিস্টেম অচল হয়ে যাওয়ার সমস্যার কথাও সামনে এসেছে। তারই মধ্যে এবার শোকজের খবর সামনে এল।
অন্যদিকে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee) স্পেশ্যাল রোল অবজার্ভার সি মুরুগানকে (C Murugan) নিয়ে যে অভিযোগ তুলেছেন তার প্রেক্ষিতে দ্য ওয়াল-কে স্পেশ্যাল অবজার্ভার মুরুগান জানান, যে স্ক্রিনশটের কথা বলা হচ্ছে তাতে কোনও নির্দেশ দেওয়া হয়নি। নির্বাচন কমিশনের যে নির্দেশ রয়েছে তারই ক্ল্যারিফিকেশন দেওয়া হয়েছে।
এই বিষয়টি নিয়ে সিইও মনোজ আগরওয়াল স্পষ্ট করেন, মুরুগান ক্ল্যারিফিকেশনই দিয়েছিলেন, কোনও নির্দেশ নয়। তবে যেহেতু তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে তাই তাঁর সঙ্গে কথা বলা হবে। তৃণমূল সি মুরুগানের পদত্যাগ দাবি করেছে। যদিও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া সিইও দফতর থেকে পাওয়া যায়নি।