Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

প্রতি বুথে শতাধিক মৃত ভোটার! SIR না হলে বাংলায় ভোট করতে দেব না: হুমকি বিজেপি বিধায়কের

তাঁর সাফ কথা, "এসআইআর ছাড়া বাংলায় ভোট করতে দেব না"।

প্রতি বুথে শতাধিক মৃত ভোটার! SIR না হলে বাংলায় ভোট করতে দেব না: হুমকি বিজেপি বিধায়কের

বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 3 September 2025 16:14

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে SIR না হলে বিধানসভা নির্বাচন হতে দেবে না বলে হুমকি দিলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী (BJP MLA )। 

মন্ডল কমিশনের উদাহরণ টেনে তিনি বলেন, “যেমন দিল্লিতে আগুন জ্বলে উঠেছিল, ঠিক সেই রকমই হবে বাংলায়। নির্বাচন কমিশন দফতের সামনে ধরনায় বসব। জানি না, কমিশন এখানে SIR পুলিশ দিয়ে করবে নাকি সেনা দিয়ে।” 

তাঁর সাফ কথা, "এসআইআর ছাড়া বাংলায় ভোট করতে দেব না" (No SIR No Vote, West Bengal)।

এখানেই না থেমে বিজেপি বিধায়িকার আরও অভিযোগ করেন, “বাংলার প্রতিটি বুথে ১০০–২০০ মৃত ভোটার ((Over 100 dead voters every booth), বাড়ছে অনুপ্রবেশ। ভোট আসলে রক্তাক্ত হচ্ছে। এই পরিস্থিতিতে আমরা বাংলায় SIR চাই।”

বিপক্ষে মুখ খুলেছেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী। তিনি বলেন, “আপনাকে অনেক আশা নিয়ে ভোট দিয়েছে জনগণ, কিন্তু এলাকায় দেখা যায় না। কয়েকদিন আগে ‘নিখোঁজ বিধায়ক’ পোস্টার পড়েছিল।" তাঁর আরও অভিযোগ, এসআইআরের নাম করে বিজেপির কথায় বাংলার প্রকৃত ভোটারদের নাম বাদ দিতে চাইছে কমিশন। 

প্রসঙ্গত, এসআইআর ইস্যুতে ক্রমেই চড়ছে বাংলার রাজনৈতিক উত্তাপ। এমন পরিস্থিতিতে ইংরেজবাজারের বিজেপি বিধায়কের মন্তব্যে নতুন করে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।


```