Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

সাগর দত্ত মেডিক্যাল কলেজে ধুন্ধুমার, ভাঙচুরে অভিযুক্ত বহিরাগতরাও

ছাত্র আন্দোলন ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধল সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে।

সাগর দত্ত মেডিক্যাল কলেজে ধুন্ধুমার, ভাঙচুরে অভিযুক্ত বহিরাগতরাও

সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল

শেষ আপডেট: 5 September 2024 19:08

দ্য ওয়াল ব্যুরো: ছাত্র আন্দোলন ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধল সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে। আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কলেজ কর্তৃপক্ষ। তখনই কলেজের কয়েকজন ছাত্র বহিরাগতদের নিয়ে এসে ভাঙচুর চালায় বলে জানা গেছে।

আরজি কর কাণ্ডের পরেই তৃণমূলের 'হুমকি সংস্কৃতি'র বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজে। ছাত্রদের আন্দোলনের জেরে ব্যহত হচ্ছে পঠনপাঠন। পরিস্থিতি স্বাভাবিক করতে বৃহস্পতিবার আন্দোলনরত ছাত্রদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কলেজের অধ্য়ক্ষ। অভিযোগ এই বৈঠক চলাকালীন বেশকিছু ছাত্র এসে ঘরের বাইরে চড়াও হয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে।

বৈঠকে থাকা ছাত্ররা তড়িঘড়ি দরজা লক করে দিলে মারমুখী হয়ে ওঠে তারা। এলোপাথাড়ি লাথি মেরে দরজা ভেঙে ফেলার চেষ্টা করে। ঝনঝন করে ভেঙে পড়ে দরজার কাচ। দুয়েকজন ছাত্র তাতে জখম হয়েছেন বলে জানা গেছে। আন্দোলনরত ছাত্রদের অভিযোগ, যাঁদের বিরুদ্ধে তাঁদের অভিযোগ, তারাই বহিরাগতদের নিয়ে এই হামলা চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। 

আরজি কর কাণ্ডের পর থেকে গোটা রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজেই তৃণমূলের 'থ্রেট কালচার' এর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে আন্দোলনের জেরে পদত্যাগ করেছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডিন সন্দীপ সেনগুপ্ত এবং সহকারী ডিন সুদীপ্ত শীল। উত্তরবঙ্গ মেডিক্যালের ডাক্তারির ছাত্রদের দাবি, হাসপাতালের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় শাসকদল। কারও তোয়াক্কা না করে তাঁরাই দাদাগিরি চালাচ্ছিল। তাদের কথা শুনলে বাড়তি নম্বর দেওয়া হত পড়ুয়াদের। কথা না শুনলে প্রতি পদে সমস্যা সৃষ্টি করা হচ্ছিল।


```