Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বুধবার থেকে তিনটি স্লটে আউটডোর! পিজির ‘অনন্য’ হাসপাতালে রাতেও ডাক্তারি পরিষেবা

সরকারি পরিসরে এই প্রথম রাত পর্যন্ত চলবে আউটডোর। দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত তিন দফায় (Three Slots) রোগী দেখবেন চিকিৎসকরা।

বুধবার থেকে তিনটি স্লটে আউটডোর! পিজির ‘অনন্য’ হাসপাতালে রাতেও ডাক্তারি পরিষেবা

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 21 October 2025 13:43

দ্য ওয়াল ব্যুরো: আগামিকাল, বুধবার থেকে এসএসকেএম মেডিক্যাল (SSKM Hospital ) কলেজ হাসপাতালের (পিজি) নবনির্মিত ওয়ার্ড ‘অনন্য’-তে শুরু হচ্ছে আউটডোর পরিষেবা (Outdoor Medical service, )। 

সরকারি পরিসরে এই প্রথম রাত পর্যন্ত চলবে আউটডোর। দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত তিন দফায় (Three Slots) রোগী দেখবেন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে খবর, তিনটি স্লটে ভাগ করা হয়েছে সময়সূচি- দুপুর ৩টে থেকে বিকেল ৫টা, বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা।

প্রতি স্লটে তিনটি বিভাগ করে কাজ করবে, আর প্রতিটি বিভাগে বসবেন তিনজন করে চিকিৎসক। অর্থাৎ, প্রতি স্লটে মোট নয়জন চিকিৎসক রোগী দেখবেন। একজন চিকিৎসক দিনে একটি স্লটেই থাকবেন এবং প্রত্যেকে ১০ জন রোগী দেখবেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

প্রি-বুকিংয়ের সুবিধাও থাকছে। তবে অনলাইন বা ইউপিআই পেমেন্ট এখনও চালু হয়নি। ফলে যে রোগীরা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, তাঁদের ডাক্তার দেখানোর ২৪ ঘণ্টা আগে এসে ক্যাশ কাউন্টারে টাকা জমা দিতে হবে। আবার আউটডোর চলার সময়েও সরাসরি এসে টাকা জমা দিয়ে নম্বর নেওয়া যাবে।

ডাক্তার দেখানোর পর স্লট, সময় এবং রোগীর ক্রমসংখ্যা জানিয়ে দেওয়া হবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। প্রি-বুকিং বা অন্যান্য তথ্য জানতে সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে ফোন করা যাবে (০৩৩) ২২০৪-১৯৩১ নম্বরে।

হাসপাতাল সূত্রে আরও খবর, চিকিৎসকের পরামর্শে রোগী ভরতির প্রয়োজন হলে, আর্থিক সামর্থ্য অনুযায়ী পুরনো উডবার্ন বা অনন্য— দুই হাসপাতালের মধ্যে বেছে নেওয়ার সুযোগ থাকবে।

চিকিৎসা পরিকাঠামো এবং সময়সীমা বাড়িয়ে সাধারণ মানুষকে আরও সহজে পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


```