Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

ভারতে করোনা ভয়: ৩৭টি জায়গায় তৈরি হবে ৫৪৪০ বেডের কোয়ারেন্টাইন সেন্টার, সেনাবাহিনীকে নির্দেশ দিল কেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো: করোনার ভয় এখন ভারতেও। যতই স্বস্তির বার্তা দিক কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, আতঙ্কের রেশ কাটছে না কিছুতেই। সরকারি সূত্র বলছে, ভারতে ভাইরাস আক্রান্তের সংখ্যা ৪৩। দিল্লি, কেরল, উত্তর প্রদেশ ও জম্মু-কাশ্মীরে নতুন সংক্রামিতের খোঁ

ভারতে করোনা ভয়: ৩৭টি জায়গায় তৈরি হবে ৫৪৪০ বেডের কোয়ারেন্টাইন সেন্টার, সেনাবাহিনীকে নির্দেশ দিল কেন্দ্র

শেষ আপডেট: 8 March 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: করোনার ভয় এখন ভারতেও। যতই স্বস্তির বার্তা দিক কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, আতঙ্কের রেশ কাটছে না কিছুতেই। সরকারি সূত্র বলছে, ভারতে ভাইরাস আক্রান্তের সংখ্যা ৪৩। দিল্লি, কেরল, উত্তর প্রদেশ ও জম্মু-কাশ্মীরে নতুন সংক্রামিতের খোঁজ মিলেছে। ভাইরাসের সংক্রমণ থেকে রেহাই পায়নি তিন বছরের শিশুও। সংক্রমণ সন্দেহে দেশজুড়েই হাসপাতাল-নার্সিংহোমে স্বাস্থ্য পরীক্ষা করানোর ভিড়। রোগীদের চিকিৎসায় যাতে গাফিলতি না হয়, সেই জন্য দেশের ৩৭টি জায়গায় ৫৪৪০ বেডের বিশাল কোয়ারেন্টাইন সেন্টার বানানোর জন্য সিএপিএফকে (সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স) নির্দেশ দিয়েছে কেন্দ্র। হরিয়ানার মানেসরের কাছে চারশো বেডের কোয়ারেন্টাইন সেন্টার আগেই খোলা হয়েছিল। উহান ও মলদ্বীপ থেকে ফিরিয়ে আনা  ছ’শোরও বেশি ভারতীয়কে সেখানেই কোয়ারেন্টাইন করে রাখা হয়। গত সপ্তাহে তাঁদের মধ্যে আড়াইশো জনকে বাড়ি ফিরে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আইটিবিপির সেনা ক্যাম্পেও তৈরি হয়েছে আইসোলেশন ওয়ার্ড। চিন, নেপাল, সৌদি আরব, ইতালি ফেরত অনেক পর্যটককেই রাখা হয়েছে সেখানে। সরকারি সূত্রে খবর, হাসপাতালগুলির উপর থেকে চাপ কমাতেই দেশের নানা জায়গায় এই বিশাল কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হবে। তাছাড়াও সেন্টার রিজার্ভ পুলিশ ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, সিআইএসএফ (সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স), ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ, সশস্ত্র সীমা বল ও এনএসজি (ন্যাশনাল সিকিউরিটি গার্ড)-কে দেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে ৭৫টি আইসোলেশন ওয়ার্ড তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। করোনার আতঙ্কে দেশের ২১ টি বিমানবন্দর ও সমস্ত সমুদ্রবন্দরগুলিতে বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত সমস্ত যাত্রীবাহী বিদেশি জাহাজের আনোগোনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইদানীংকালে চিন, জাপান, ইতালি, সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে দেশা ফেরা ভারতীয় নাগরিক ও বিদেশি পর্যটকদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।  এসএসকেএম, নীলরতন সরকার হাসপাতাল, আরজিকর, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ-সহ জেলার ২৩টি হাসপাতালে আইসোলেশনের সুবিধাযুক্ত মোট ১৬৩টি  বেড তৈরি রাখা আছে। কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে নতুন তিন জন-সহ ভর্তি আছেন মোট পাঁচজন।

```