Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

অন্য রাজ্যে ডাক্তারদের মাইনের কাঠামো আরও বেশি, এটা আমাদের প্রাপ্য: বেতন বৃদ্ধি নিয়ে অনিকেত

সোমবার সেই সম্মেলন থেকেই মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) চিকিৎসকদের বেতন বাড়ানোর (Doctors Price Hike) ঘোষণা করেছেন।

অন্য রাজ্যে ডাক্তারদের মাইনের কাঠামো আরও বেশি, এটা আমাদের প্রাপ্য: বেতন বৃদ্ধি নিয়ে অনিকেত

মমতা বন্দ্যোপাধ্যায় ও অনিকেত মাহাতো

শেষ আপডেট: 24 February 2025 15:15

দ্য ওয়াল ব্যুরো: গতকালই নির্দিষ্ট করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট একাধিক কারণ দর্শিয়ে জানিয়ে দিয়েছিল, তারা 'চিকিৎসার আরেক নাম সেবা' শীর্ষক অনুষ্ঠানে থাকবে না। সোমবার সেই সম্মেলন থেকেই মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) চিকিৎসকদের বেতন বাড়ানোর (Doctors Price Hike) ঘোষণা করেছেন। পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন '২৬-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের এহেন সিদ্ধান্ত একপ্রকার মাস্টারস্ট্রোক। 

যদিও জুনিয়র চিকিৎসকদের সংগঠন ব্যাপারটাকে সেভাবে দেখতে চাইছে না। এ ব্যাপারে জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো (Aniket Mahato) জানান, "অন্যান্য রাজ্যের বেতন কাঠামো দেখলে বোঝা যাবে বাংলার বেতন কাঠামো খুবই কম। ফলে যা বাড়ানো হয়েছে তা একপ্রকার প্রাপ্যই ছিল।"

অনিকেত বলেন, "প্রশ্নটা টাকা বৃদ্ধি নিয়ে নয়, মুখ্যমন্ত্রী যে অনুষ্ঠান করেছেন 'চিকিৎসার আরেক নাম সেবা'। আমরা বলেছিলাম স্বাস্থ্য পরিষেবা মানুষের মৌলিক অধিকার। আমরা পরিকাঠামোর কথা বলেছিলাম, ওষুধের সমস্যার কথা বলেছিলাম, সিনিয়র চিকিৎসকদের ট্রান্সফারের পদ্ধতির কথা বলেছিলাম। এইসব পলিসি নিয়ে কোনও সুনির্দিষ্ট বক্তব্য আজকের অনুষ্ঠানে শুনতে পেলাম না। কীভাবে সামগ্রিকভাবে চিকিৎসা পরিষেবায় উন্নতি আনা যেতে পারে, প্যারা মেডিক্যাল, নার্সিংয়ে নিয়োগ কী করে হবে, তাঁদের বেতন পরিকাঠামো নিয়ে আলোচনা হল না। কেন ফ্লোর অ্যাডমিশন হবে, কেন পর্যাপ্ত বেড থাকবে না হাসপাতালে? কেন সেন্ট্রাল রেফারাল সিস্টেম ঠিক করে চালাতে পারছেন না, এমন অনেক প্রশ্ন তো আছেই।"

জুনিয়র চিকিৎসকের কথায়, "স্বাস্থ্যক্ষেত্র থেকে সমূলে দুর্নীতি উৎপাটন করতে হবে, আমরা সেই দাবি রেখেছিলাম। এসব নিয়ে যদি কিছু আজকের সম্মেলনে শুনতে পেতাম, খুশি হতাম।"

বস্তুত, এদিনের সম্মেলনে মুখ্যমন্ত্রী এও জানান মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন কাণ্ডে সাসপেন্ড হওয়া জুনিয়র ডাক্তারদের সাসপেনশন তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে অনিকেত জানান, "আমরা আগে থেকেই বলেছিলাম, এই সাসপেনশন অবৈধ ছিল। কিন্তু, প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ কী, সেটা এখনও মুখ্যমন্ত্রীর বক্তব্যে শুনতে পেলাম না।" 

অর্থাৎ অনিকেত বুঝিয়ে দিলেন, চিকিৎসকদের বেতন কাঠামোর উন্নতি, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, চিকিৎসকদের উন্নতি, রোগীর পরিষেবা, সামগ্রিক ছবিটার উন্নতি হলেই চিকিৎসকরা সত্যি সত্যি খুশি হবেন। 


```