Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন

আমদাবাদের মহিলার হার্ট বসছে কলকাতার রোগীর শরীরে, ফের অঙ্গ প্রতিস্থাপনে নজির শহরে

দ্য ওয়াল ব্যুরো: করোনাকালে অঙ্গ প্রতিস্থাপনে (Organ Transplant) নজির তৈরি হয়েছে কলকাতা শহরে। সংক্রমণের আতঙ্ক অঙ্গ প্রতিস্থাপনে বাধা হয়নি। ভিন্ রাজ্য থেকে অঙ্গ এনে তা গ্রিন করিডর করে নিরাপদেই পৌঁছে দেওয়া হয়েছে বিভিন্ন হাসপাতালে, প্রাণ ফিরে প

আমদাবাদের মহিলার হার্ট বসছে কলকাতার রোগীর শরীরে, ফের অঙ্গ প্রতিস্থাপনে নজির শহরে

শেষ আপডেট: 7 October 2021 04:02

দ্য ওয়াল ব্যুরো: করোনাকালে অঙ্গ প্রতিস্থাপনে (Organ Transplant) নজির তৈরি হয়েছে কলকাতা শহরে। সংক্রমণের আতঙ্ক অঙ্গ প্রতিস্থাপনে বাধা হয়নি। ভিন্ রাজ্য থেকে অঙ্গ এনে তা গ্রিন করিডর করে নিরাপদেই পৌঁছে দেওয়া হয়েছে বিভিন্ন হাসপাতালে, প্রাণ ফিরে পেয়েছেন বহু রোগী। আনন্দপুরের এক বেসরকারি হাসপাতালে অঙ্গ প্রতিস্থাপনের অস্ত্রোপচার চলছে বৃহস্পতিবার সকালে। মহালয়ার সন্ধ্যায় আমদাবাদ থেকে ব্রেন ডেথ হয়ে যাওয়া এক মহিলার হৃদযন্ত্র নিয়ে আসা হয়েছে কলকাতায়। সন্ধের সময়েই গ্রিন করিডর করে তা পৌঁছে দেওয়া হয়েছে আনন্দপুরের ওই বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, ট্রাফিক নিয়ন্ত্রণ সুষ্ঠুভাবে করা হয়েছিল।  মাত্র ২৬ মিনিটেই কলকাতা বিমানবন্দর থেকে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছিল হার্ট। হাসপাতাল সূত্রে খবর, বছর চল্লিশের এক রোগীর হৃদযন্ত্র বিকল হয়ে যায়।  তা প্রতিস্থাপনের প্রয়োজন ছিল।  আমদাবাদে ব্রেন ডেথ হয়ে যাওয়া এক মহিলার পরিবার রাজি হয়ে যাওয়ায় স্বাস্থ্যদফতরের সঙ্গে যোগাযোগ করেন হাসপাতাল কর্তৃপক্ষ। আমদাবাদ থেকে ওই মহিলার হার্ট নিয়ে আসা গতকাল সন্ধেয়। এখন তা প্রতিস্থাপন করার প্রক্রিয়া চলছে। গতমাসেই মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে রাজ্যের প্রথম ফুসফুস প্রতিস্থাপনের সার্জারি হয়েছিল। বাংলায় শুধু নয়, পূর্ব ভারতের প্রথম ফুসফুস প্রতিস্থাপন হয়েছে কলকাতায়। সুরাট থেকে ব্রেন ডেথ হওয়া রোগীর ফুসফুস নিয়ে আসা হয়। দীর্ঘ ৬ ঘণ্টা সার্জারি হয়। ডাক্তার কুণাল সরকারের নেতৃত্বে অস্ত্রপচারের দায়িত্বে ছিলেন চিকিৎসক অর্পণ চক্রবর্তী, চিকিৎসক সপ্তর্ষি রায়, চিকিৎসক সৌম্যজিৎ ঘোষ, চিকিৎসক দেবাঞ্জন চট্টোপাধ্যায়। জটিল অস্ত্রোপচার সফল হলেও রোগীকে বাঁচানো যায়নি। তবে প্রথমবার শহরে ফুসফুস প্রতিস্থাপনের মতো জটিল ও সময়সাপেক্ষ অস্ত্রোপচারের নজির তৈরি হয়েছিল তাতে কোনও সন্দেহ নেই। গত দেড়-দু’বছরে কলকাতায় একাধিক অঙ্গদানের নজির তৈরি হয়েছে। পুজোর মধ্যেও গ্রিন করিডোর করে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ব্রেন ডেথ হওয়া ব্যক্তির অঙ্গ নিয়ে গিয়ে প্রতিস্থাপিত করা হয়েছে মৃত্যু পথযাত্রীদের শরীরে। কোভিড পর্বেও সেই নজির জারি থাকছে রাজ্যে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```