Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

Organ Donation: তরুণী ডাক্তারের প্রাণ কাড়ল হৃদরোগ! কিডনি, লিভার, চোখ দান করল পরিবার

দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র ৪৩। এখনও অনেকটা পথ পাড়ি দেওয়ার ছিল। কিন্তু মাঝপথেই থমকে গেছে জীবন। কলকাতার স্বনামধন্য চিকিৎসক সংযুক্তা শ্যাম রায় (Sanyukta Shyam Roy) মঙ্গলবার সকালে মারা গিয়েছেন। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তাঁক

Organ Donation: তরুণী ডাক্তারের প্রাণ কাড়ল হৃদরোগ! কিডনি, লিভার, চোখ দান করল পরিবার

শেষ আপডেট: 4 May 2022 10:08

দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র ৪৩। এখনও অনেকটা পথ পাড়ি দেওয়ার ছিল। কিন্তু মাঝপথেই থমকে গেছে জীবন। কলকাতার স্বনামধন্য চিকিৎসক সংযুক্তা শ্যাম রায় (Sanyukta Shyam Roy) মঙ্গলবার সকালে মারা গিয়েছেন। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তাঁকে আর বাঁচাতে পারেননি চিকিৎসকরা। কিন্তু মৃত্যুর পর অন্য নজির গড়ে চমকে দিলেন সংযুক্তা। তাঁর একাধিক অঙ্গদান করা হল একাধিক রোগীকে (Organ Donation)। তাঁদের শরীরেই বেঁচে থাকবেন সংযুক্তা।

আরও পড়ুন: মদ খেয়ে পুলিশের গড়াগড়ি, আসানসোল কোর্ট চত্বরে কী কাণ্ড

চিকিৎসক হিসেবে সংযুক্তার দক্ষতা প্রমাণিত হয়েছে বারবার। বহুবার বহু অপারেশন টেবিলে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচিয়েছেন তিনি (Organ Donation)। ক্রিটিকাল কেয়ার ইউনিটে তাঁকে রোগী এবং রোগীর পরিবারের লোকজন ঈশ্বর মনে করতেন। সেই সংযুক্তা শ্যাম রায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শুক্রবার। তাঁর সাত বছর বয়সি এক মেয়ে রয়েছে। অসময়ে মা'কে হারাল সেই একরত্তিও।

মঙ্গলবার সকালে চিকিৎসকরা সংযুক্তার ব্রেন ডেথ ঘোষণা করেন। তারপরেই সিদ্ধান্ত নিয়ে ফেলে সংযুক্তার পরিবার। তাঁরা জানান তাঁরা সংযুক্তার অঙ্গদান (Organ Donation) করতে চান। কথামতোই কাজ হয়। লিভার এবং দুটি কিডনি অন্য রোগীর শরীরে প্রতিস্থাপনের ব্যবস্থা করা হয়েছে। লিভার পাচ্ছেন অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধ। এছাড়া কিডনি দুটির একটি পাচ্ছেন দমদমের হাসপাতালে চিকিৎসাধীন এক তরুণী এবং অন্যটি পাচ্ছেন এসএসকেএমে চিকিৎসাধীন এক ব্যক্তি।

এছাড়া সংযুক্তার চোখও দান করা হয়েছে। আপাতত তা একটি বেসরকারি চোখের হাসপাতালে সংরক্ষণ করা থাকবে। হৃদরোগে আক্রান্ত হওয়ায় সংযুক্তার হৃদপিন্ড দান করা সম্ভব হয়নি।


```