Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SIR: অনলাইনে এনুমারেশন ফর্ম মিলবে আজ থেকেই, কোথায় পাবেন, কীভাবে ফিল-আপ করবেন

বাড়ি বাড়ি অভিযান শুরু করেছেন বিএলও-রা। তাঁদের মূল কাজ, ভোটারদের দিয়ে এনুমারেশন ফর্ম ফিল-আপ করানো। সেই ফর্ম অনলাইনেও ভরা যাবে বলে জানিয়েছিল কমিশন। কিন্তু শুরুর দিন থেকে তা কার্যকর হয়নি।

SIR: অনলাইনে এনুমারেশন ফর্ম মিলবে আজ থেকেই, কোথায় পাবেন, কীভাবে ফিল-আপ করবেন

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 6 November 2025 08:36

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে (West Bengal) ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার পর গত মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি অভিযান শুরু করেছেন বিএলও-রা। তাঁদের মূল কাজ, ভোটারদের দিয়ে এনুমারেশন ফর্ম ফিল-আপ করানো। সেই ফর্ম অনলাইনেও ভরা যাবে বলে জানিয়েছিল কমিশন। কিন্তু শুরুর দিন থেকে তা কার্যকর হয়নি। কিন্তু বৃহস্পতিবার থেকে অনলাইন ফর্ম ফিল-আপ করা যাবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইটে চালু হচ্ছে এই পরিষেবা। নির্বাচন কমিশন জানিয়েছে, যাঁরা বুথ লেভেল অফিসারদের (BLO) কাছ থেকে সরাসরি ফর্ম সংগ্রহ করতে পারছেন না, তাঁরা এবার অনলাইনেই ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন।

কোথায় মিলবে ফর্ম?

https://ceowestbengal.wb.gov.in/ -এই ওয়েবসাইটে পাওয়া যাবে অনলাইন এনুমারেশন ফর্ম। পাশাপাশি কমিশনের ইসিআইনেট (ECI-Net) অ্যাপ থেকেও ফর্ম পূরণের সুযোগ থাকছে।

কারা পূরণ করতে পারবেন?

মূলত যাঁরা কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকেন বা বিএলওদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পারছেন না, তাঁদের সুবিধার জন্যই এই অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে।

কী ভাবে ফর্ম পূরণ করবেন?

কমিশন মারফৎ জানা গেছে, প্রথমে ওয়েবসাইট বা অ্যাপ থেকে ফর্ম ডাউনলোড করতে হবে। যেভাবে বিএলওদের সামনে বসে অফলাইন ফর্ম পূরণ করা হয়, ঠিক সেইভাবেই অনলাইনে তা পূরণ করতে হবে। এরপর নির্দিষ্ট নির্দেশিকা অনুসারে পূরণ করা ফর্মটি আপলোড করতে হবে।

গত মঙ্গলবার অর্থাৎ বিএলও অভিযানের প্রথম দিন থেকেই এই ফর্ম অনলাইনে দেওয়ার কথা ছিল, কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে তা সম্ভব হয়নি। অবশেষে বৃহস্পতিবার সকাল থেকেই চালু হল অনলাইন ফর্ম পূরণের প্রক্রিয়া।

রাজ্যজুড়ে মোট ৮০ হাজার ৬৮১ জন বিএলও (BLO) মাঠে নেমেছেন। সঙ্গে রয়েছেন অতিরিক্ত ১৪ হাজার কর্মী। ২৯৪টি বিধানসভা কেন্দ্র মিলিয়ে ভোটারদের হাতে পৌঁছবে ৭ কোটি ৬৬ লক্ষের বেশি এনুমারেশন ফর্ম - যার দ্বিগুণ সংখ্যায় ফর্ম ছাপানো হয়েছে।

আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার প্রতিটি বাড়িতে অন্তত একাধিকবার যাবেন বিএলও। হাতে থাকবে এনুমারেশন ফর্ম, যা পূরণ করাতে হবে ভোটারদের। কেউ বাড়িতে না থাকলে চিন্তার কারণ নেই। প্রয়োজনে তিন-চারবার পর্যন্ত বাড়িতে আসবেন তাঁরা।

গোটা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগামী ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সেই তালিকায় মূলত সকলেরই নাম উঠে যাবে যারা এই ফর্ম ফিল-আপ করেছেন। তবে নোটিস পাঠিয়ে তাদেরই ডাকা হবে যাদের নাম বা পরিবারের কারও নাম ২০০২ ভোটার তালিকার সঙ্গে 'ম্যাচিং' হয়নি। এছাড়া বিভিন্ন কারণে যারা ফর্ম ফিল-আপ করতে পারেননি তারাও এই সময়ে অভিযোগ জানাতে পারবেন না। এই পর্যায়েই নথি দেখানোর প্রয়োজন পড়বে। 


```