Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ক্লাসে ঢুকে প্রথম বর্ষের ছাত্রীকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, গৌড়বঙ্গে তুলকালাম

দু'জনকেই আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

ক্লাসে ঢুকে প্রথম বর্ষের ছাত্রীকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, গৌড়বঙ্গে তুলকালাম

শেষ আপডেট: 25 July 2024 15:16

দ্য ওয়াল ব্যুরো: মালদহে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তুলকালাম কাণ্ড। বৃহস্পতিবার ক্লাস চলাকালীন এক ছাত্রীকে এলোপাথারি কোপ বসাতে থাকে এক যুবক। এরপরই হামলাকারী নিজেও ক্যাম্পাসের মধ্যেই আত্মহত্যার চেষ্টা করে। দু'জনকেই আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

পুলিশ সূত্রের খবর, অসম থেকে পড়তে এসেছিলেন আহত তরুণী। তিনি অঙ্কের স্নাতকোত্তরের প্রথম বর্ষের ছাত্রী। হামলাকারীও ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণী। এদিন ক্লাসে ঢুকে আচমকা ছাত্রীকে কোপানোর পর নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক। তড়িঘড়ি ছুটে এসে তাঁদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের সদস্য়রা। খবর দেওয়া হয় পুলিশে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই ছাত্র ধারালো অস্ত্র নিয়ে সরাসরি বিশ্ববিদ্যালয়ে গিয়ে ক্লাসে ঢুকে পড়ে। অভিযোগ, সবার সামনেই এমএসসি-র ওই ছাত্রীকে এলোপাথারি কোপাতে শুরু করে অভিযুক্ত। তারপর সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের গলায় কোপ বসায় সে। বর্তমানে দু'জনেই আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার নেপথ্যে প্রেমঘটিত বিষয়ও থাকতে পারে বলে পুলিশের অনুমান। কেন ওই যুবক আচমকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে ছাত্রীর উপর হামলা চালালো, তা খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা। এদিকে কীভাবে ক্লাসে ঢুকে ছাত্রীর উপর হামলা চালানো হল, সেই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনাটির পর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে চত্বরে আতঙ্ক ছড়িয়েছে।


```