Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ওষুধে ভেজাল নিয়ে ২৬ বছর পর রায়, এক বছরের সাজা

দ্য ওয়াল ব্যুরো : ২৬ বছর আগে ভেজাল প্যারাসিটামল বিক্রির অভিযোগ উঠেছিল পলিক্যাম ল্যাবরেটরিজ নামে এক সংস্থার বিরুদ্ধে। এতদিন বাদে সেই মামলায় সাজা ঘোষণা হল এক ব্যক্তির বিরুদ্ধে। আসামী আবদুর রবকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে

ওষুধে ভেজাল নিয়ে ২৬ বছর পর রায়, এক বছরের সাজা

শেষ আপডেট: 7 February 2019 09:33

দ্য ওয়াল ব্যুরো : ২৬ বছর আগে ভেজাল প্যারাসিটামল বিক্রির অভিযোগ উঠেছিল পলিক্যাম ল্যাবরেটরিজ নামে এক সংস্থার বিরুদ্ধে। এতদিন বাদে সেই মামলায় সাজা ঘোষণা হল এক ব্যক্তির বিরুদ্ধে। আসামী আবদুর রবকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে জরিমানা দিতে হবে ৫০ হাজার টাকা। জরিমানা দিতে না পারলে আরও তিনমাস জেলে থাকতে হবে। প্যারাসিটামল সিরাপে ক্ষতিকারক উপাদান থাকায় ১৯৮৯ থেকে ’৯২-এর মধ্যে বহু শিশু কিডনির রোগে আক্রান্ত হয়। তাদের মধ্যে অন্তত ৭৬ জন মারা যায়। তদন্তে জানা যায়, পলিক্যাম ল্যাবরেটরিজ সহ পাঁচটি কোম্পানির তৈরি সিরাপে ক্ষতিকর ডাই ইথিলিন গ্লাইকল নামে এক রাসায়নিক ছিল। তার বিষক্রিয়ায় অতজন অসুস্থ হয়ে পড়েছে। ১৯৯৩ সালে সরকার পলিক্যামের পরিচালক আবদুর রব সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে। এরপরে আসামীরা হাইকোর্টের দ্বারস্থ হয়। নিম্ন আদালতে মামলা ঝুলে থাকে। ২০১৫ সালে নিম্ন আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠিত হয়। সরকারের পক্ষে তিনজন এবং অভিযুক্তদের পক্ষে একজন সাক্ষী দেন। বৃহস্পতিবার ঢাকার ঔষধ আদালতের বিচারক সৈয়দ কামাল হোসেন এই মামলার রায় ঘোষণা করেন। মামলার তিন আসামী পলিক্যাম ল্যাবরেটরিজের ব্যবস্থাপক এ এম এম গোলাম কাদের এবং ফার্মাসিস্ট মাহবুবুল আলম দেলোয়ার হসেনকে বিচারক খালাস দেন। আর এক আসামী হারুনুর রশিদ মামলা চলার সময়ই মারা গিয়েছেন।

```