Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

মদ খেয়ে লাগাতার কটূক্তি, নোংরা অঙ্গভঙ্গি! পালাতে গিয়ে গাড়ি উল্টে মৃত্যু চন্দননগরের তরুণীর

তিনি যে গাড়িতে ছিলেন সেটির পিছু নিয়েছিল অন্য একটি গাড়ি। তাতে কিছু মদ্যপ যুবক ছিল।

মদ খেয়ে লাগাতার কটূক্তি, নোংরা অঙ্গভঙ্গি! পালাতে গিয়ে গাড়ি উল্টে মৃত্যু চন্দননগরের তরুণীর

নিহত তরুণী

শেষ আপডেট: 24 February 2025 11:59

দ্য ওয়াল ব্যুরো: গাড়ি নিয়ে গয়া (Gaya) যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু পথে মদ্যপ যুবকদের (Drunken Men) হাত থেকে নিজেকে বাঁচাতে গিয়ে মৃত্যু (Death) হল তরুণীর। তিনি যে গাড়িতে ছিলেন সেটির পিছু নিয়েছিল অন্য একটি গাড়ি। তাতে কিছু মদ্যপ যুবক ছিল। তাঁদের হাত থেকে বাঁচতেই তরুণীর গাড়ি চলে যায় রাস্তার উল্টো লেনে। সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ঘটে বিপত্তি। তাতেই মৃত্যু হয়েছে ওই তরুণীর। পানাগড়ের (Panagarh) কাছে ঘটেছে এই ঘটনা। 

মৃত তরুণীর নাম সুতন্দ্রা চট্টোপাধ্যায় এবং তিনি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আধিকারিক ছিলেন বলে জানা গেছে। তরুণী চন্দননগরের নাড়ুয়া রায়পাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, কাঁকসার পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়ি নিয়ে সুতন্দ্রাদের গাড়ি ধাওয়া করছিল কয়েকজন যুবক। তারা সবাই মদ খেয়ে ছিল। শুধু ধাওয়া করা নয়, সুতন্দ্রাকে লক্ষ্য করে লাগাতার নোংরা অঙ্গভঙ্গি, কটূক্তি করছিল তারা। পাশাপাশি, ওই গাড়িটি দু’বার সুতন্দ্রার গাড়িটিকে ধাক্কাও মারে। 

মদ্যপ যুবকদের হাত থেকে বাঁচতে সুতন্দ্রার গাড়িটি গতি বাড়িয়েছিল। তবে ধাক্কা খাওয়ার পর গাড়িটি রাস্তার ভুল লেনে চলে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তাতেই তরুণীর মৃত্যু হয়েছে। ইতিমধ্যে দুটি গাড়ি বাজেয়াপ্ত করেছে কাঁকসা থানার পুলিশ। তবে অভিযুক্তরা এখনও অধরা। জানা গেছে, একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই গয়া যাচ্ছিলেন সুতন্দ্রা। গাড়িতে তাঁর সহকর্মীরা ছিল।

পুলিশ সূত্রে খবর, সুতন্দ্রার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথম একটি দোকানে ধাক্কা মারে, তারপর একটি শৌচালয়ে ধাক্কা মেরে উল্টে যায়। গাড়িতে থাকা বাকিরা অল্প আহত হলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গাড়িতে থাকা অন্য এক যাত্রী পুলিশকে জানিয়েছেন, লাগাতার ধাওয়া করতে করতে যুবকদের গাড়িটি তাঁদের গাড়ির সামনে চলে এসেছিল, তারপরই ধাক্কা মারে। জাতীয় সড়কে মহিলার হেনস্থা ও মৃত্যু স্বাভাবিকভাবেই ফের বড় প্রশ্ন তুলে দিল এ রাজ্যে।


```