Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভারতীয়কে ‘বাবা’ বানিয়ে তৈরি হয়েছিল ভুয়ো নথি! রাজ্যে ফের গ্রেফতার বাংলাদেশি অনুপ্রেবেশকারী

তদন্তে আরও জানা গেছে, সুজনের কাছ থেকে একটি আন্তর্জাতিক পাসপোর্টও উদ্ধার হয়েছে। অনুমান, এই নথিগুলির সাহায্যেই সীমান্ত পেরোনো এবং পাচারের কাজ করত সে।

ভারতীয়কে ‘বাবা’ বানিয়ে তৈরি হয়েছিল ভুয়ো নথি! রাজ্যে ফের গ্রেফতার বাংলাদেশি অনুপ্রেবেশকারী

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 8 October 2025 12:25

দ্য ওয়াল ব্যুরো: আবারও রাজ্যে (West Bengal) গ্রেফতার এক বাংলাদেশি অনুপ্রবেশকারী (Bangadeshi)। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের (Baruipur) চম্পাহাটির সোল গোয়ালিয়া এলাকা থেকে ধরা পড়েছে মহম্মদ সুজন মোল্লা নামে এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, ২০১৮ সালে অবৈধভাবে বসিরহাট সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল সে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুয়ো পরিচয়ে (Fake Identity) বারুইপুরে বসবাস শুরু করে সুজন। অভিযোগ, স্থানীয় আলমগীর মোল্লাকে নিজের ‘বাবা’ হিসেবে দেখিয়ে আধার, ভোটার এবং প্যান কার্ড বানিয়ে নেয় সে। পুলিশের দাবি, এইসব নথি ব্যবহার করেই বছরের পর বছর প্রশাসনের চোখ এড়িয়ে ছিল অভিযুক্ত।

তদন্তে আরও জানা গেছে, সুজনের কাছ থেকে একটি আন্তর্জাতিক পাসপোর্টও (Passport) উদ্ধার হয়েছে। অনুমান, এই নথিগুলির সাহায্যেই সীমান্ত পেরোনো এবং পাচারের কাজ করত সে। শুধু তাই নয়, সে নাকি একটি ছিনতাইচক্রের সক্রিয় সদস্যও। পুলিশের দাবি, বাইক ও মোবাইল ছিনতাই করে সেগুলি বাংলাদেশে পাচার করাই ছিল তার প্রধান কাজ।

ঘটনায় শুধু সুজন নয়, তাকে সহায়তা করার অভিযোগে আলমগীর মোল্লাকেও গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। দু’জনের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি মোবাইল ফোন, একাধিক ভুয়ো নথি ও পাসপোর্ট। কীভাবে এতদিন প্রশাসনের নজর এড়িয়ে সে এলাকায় বসবাস করছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মাত্র কদিন আগে বাংলায় দুর্গাপুজো দেখতে এসে গ্রেফতার হয় দুই বাংলাদেশি। হলদিবাড়ি ব্লকের ঝাড়সিংহাসন এলাকায় সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতেই এ পারের বাসিন্দারা তাঁদের ধরেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে তাদের গ্রেফতার করা হয়।

অনুপ্রবেশকারী বাংলাদেশি ধরতেই বিগত কয়েক মাস ধরে ধড়পাকড় শুরু করেছে কেন্দ্রীয় সরকার। তবে অভিযোগ উঠছে, বাংলাভাষী বা বাংলায় বাস করা সকলকে বাংলাদেশি বলে চিহ্নিত করে দেওয়া হচ্ছে। এই নিয়ে প্রতিবাদ দেখায় তৃণমূলও। এরই মধ্যে বাংলার ছ’জনকে বাংলাদেশি বলে চিহ্নিত করে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। সেই পদক্ষেপের সমালোচনা করে সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। নির্দেশ, বীরভূমের দুই পরিবারের মোট ছয় সদস্যকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনতে হবে।


```