Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

বাংলায় কেউ নিরাপদ নন! নাগরাকাটার হামলার রেশ টেনে কলকাতায় বিজেপির বিক্ষোভ

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাগরাকাটার এই হামলা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। এর প্রভাব পড়তে চলেছে রাজ্য রাজনীতির বৃহত্তর পরিসরে। বিশেষ করে, মুখ্যমন্ত্রীর কার্নিভাল-উপস্থিতি বনাম উত্তরবঙ্গের বিপর্যয—এই বিপরীত চিত্র আরও জোরদার করতে পারে বিজেপির আন্দোলনের জমি।

বাংলায় কেউ নিরাপদ নন! নাগরাকাটার হামলার রেশ টেনে কলকাতায় বিজেপির বিক্ষোভ

BJP MP Khagen Murmu

প্রিয়া ধর

শেষ আপডেট: 7 October 2025 17:58

দ্য ওয়াল ব্যুরোঃ উত্তরবঙ্গে সাংসদ খগেন মুর্মু ( BJP MP Khagen Murmu ) ও এক বিধায়কের উপর হামলার ঘটনার রেশ এবার ছড়িয়ে পড়ল কলকাতার বুকে। ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে শহরের মুরলিধর লেন চত্বরে পথে নামলেন বিজেপি ( BJP ) নেতানেত্রীরা। অভিযোগের নিশানা রাজ্য সরকারের দিকেই।

বিক্ষোভে উপস্থিত বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের তীব্র আক্রমণ— ‘‘বাংলায় কেউ নিরাপদ নন। যখন একজন সাংসদের উপর হামলা হয়, তখন তা শুধু রাজনৈতিক বিষয় নয়, বরং আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতির প্রমাণ।’’

তিনি আরও বলেন, ‘‘উত্তরে মানুষ বন্যায় ভেসে যাচ্ছে, ঘরছাড়া হচ্ছে। অথচ মুখ্যমন্ত্রী উৎসবের আলোয় মগ্ন। রাজ্যের প্রশাসন যে আজ সম্পূর্ণ উদাসীন, এই ঘটনা তার জলজ্যান্ত উদাহরণ।’’

লকেটের সুরে সুর মিলিয়ে বিজেপি নেতা তাপস রায় বলেন, ‘‘এই রাজ্যে এখন ভয় আর দমননীতির রাজত্ব চলছে। সাধারণ মানুষ তো দূরস্থান, তৃণমূলের কর্মীরাও আজ নিরাপদ নন। মুখ্যমন্ত্রী আজ বাস্তবতা থেকে অনেক দূরে।’’

বিক্ষোভস্থলে বিজেপি কর্মীদের দাবি— অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে, ও ঘটনার নিরপেক্ষ তদন্ত করাতে হবে। তারা হুঁশিয়ারি দেন— ‘‘যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।’’

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাগরাকাটার এই হামলা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। এর প্রভাব পড়তে চলেছে রাজ্য রাজনীতির বৃহত্তর পরিসরে। বিশেষ করে, মুখ্যমন্ত্রীর কার্নিভাল-উপস্থিতি বনাম উত্তরবঙ্গের বিপর্যয—এই বিপরীত চিত্র আরও জোরদার করতে পারে বিজেপির আন্দোলনের জমি।

ইতিমধ্যেই সোশ্যাল মাধ্যমে একাধিক ছবি ছেপে হামলাকারীদের চিহ্নিত করেছেন বলে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। শুভেন্দুর দাবিকে মান্যতা দিয়ে প্রশাসন অভিযুক্তর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় কিনা, তা নিয়েও কৌতূহল রয়েছে সব মহলে।


```