Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

জল মিশিয়ে ৮১ জন ছাত্রকে খাওয়ানো হচ্ছে এক লিটার দুধ

দ্য ওয়াল ব্যুরো: দুধে জল মেশানো হয় নাকি জলে দুধ, সেটা বলা মুশকিল। কারণ এক লিটার দুধে জল মিশিয়ে আশি জন পড়ুয়ার হাতে ধরা স্টিলের গ্লাসে ঢেলে দেন রাঁধুনি। পড়ুয়ারা সেটাই নেওয়ার জন্য উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করে। এখানে আর্থিক অবস্থা এমনই যে ছিটেফোঁ

জল মিশিয়ে ৮১ জন ছাত্রকে খাওয়ানো হচ্ছে এক লিটার দুধ

শেষ আপডেট: 29 November 2019 08:14

দ্য ওয়াল ব্যুরো: দুধে জল মেশানো হয় নাকি জলে দুধ, সেটা বলা মুশকিল। কারণ এক লিটার দুধে জল মিশিয়ে আশি জন পড়ুয়ার হাতে ধরা স্টিলের গ্লাসে ঢেলে দেন রাঁধুনি। পড়ুয়ারা সেটাই নেওয়ার জন্য উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করে। এখানে আর্থিক অবস্থা এমনই যে ছিটেফোঁটা দুধই তাদের কাছে মহার্ঘ। পিছিয়ে পড়া জেলার তালিকায় রয়েছে উত্তরপ্রদেশের শোনভদ্র। এখানে স্কুলে ছাত্রছাত্রীরা যত না পড়তে যায়, তার চেয়ে বেশি যায় দিনে একবেলা তাদের জন্য বরাদ্দ পুষ্টিকর খাবারটুকু খেতে। কিন্তু কতটা পুষ্টি তারা পায়, তা তাদের খাবারের নমুনা দেখলেই বোঝা যায়। ৮১ জন পড়ুয়াকে এক লিটার দুধ খাওয়ানোর একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে। কে সেই ছবিটি তুলেছেন সে ব্যাপারে জানা না গেলেও, শোনা যাচ্ছে, স্থানীয় এক পঞ্চায়েত সদস্যই ওই ছবি তুলেছেন। ছবিতে দেখা যাচ্ছে, একটি বিশাল অ্যালুমিনিয়াম পাত্রে এক লিটার দুধ ঢেলে তা ধীরে ধীরে মেশানো হচ্ছে। পরে সেটিই ছাত্রদের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। [caption id="attachment_163390" align="aligncenter" width="600"] এক লিটার দুধ ভাগ করে দেওয়া হচ্ছে ৮১ জনকে[/caption] ছবিটি গত বুধবার তোলা। শোনভদ্র জেলার চোপানে এই সরকারি স্কুলে ১৭১ জন পড়ে, তবে বুধবার ৮১ জন এসেছিল। তাদের সকলকে ওই এক লিটার দুধ ভাগ করে দেওয়া হয়। তারা জলমেশানো দুধও পাচ্ছিল আধগ্লাস করে। শিশুরা নুন দিয়ে রুটি খাচ্ছে, এমন খবরের জন্য দু’মাস আগে একজন সাংবাদিককে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি রাজ্যের দুর্নাম করতে ষড়যন্ত্র করেছেন। এবার অবশ্য জানা যাচ্ছে না, ভিডিওটি কে তুলেছেন। ভিডিওটি দেখার পরেই অবশ্য জেলা প্রশাসন নির্দেশ দিয়েছে, যাতে ওই স্কুলে বেশি করে দুধ দেওয়া হয় যাতে পড়ুয়ারা যথেষ্ট পরিমাণে দুধ পায়। সংশ্লিষ্ট ব্লকের শিক্ষা আধিকারিক মুকেশ কুমার সাংবাদিকদের বলেন, “আমি তদন্ত করছি। এখানে গরু ও মোষের দুধ আনানো যাচ্ছে না বলেই প্যাকেটের দুধের বন্দোবস্ত করা হয়েছে। এই প্রথম ওখানে কোনও ভুল হয়েছে এবং আমরা দ্রুত সেই ভুল শুধরে নিয়েছি।” যে রাঁধুনি এই ভাবে পড়ুয়াদের জল মেশানো দুধ দিচ্ছিলেন তাঁর নাম ফুলবন্তী। তিনি স্পষ্টই জানিয়ে দেন, ওই পড়ুয়াদের সকলকে ভাগ করে দেওয়ার জন্য তাঁকে এক লিটার দুধই দেওয়া হয়েছিল। তিনি বলেন, “আমি এক লিটার দুধ এক বালতি দলে মিশিয়ে নিই। আমাকে তো এক লিটার দুধই দেওয়া হয়েছিল, তাই আমাকে জল মেশাতে হয়েছিল।” স্কুলের শিক্ষক জিতেন্দ্র কুমার বলেন, “সম্ভবত ওই রাঁধুনি জানতেন না যে আরও দুধ ছিল।” বরিষ্ঠ শিক্ষা আধিকারিক গোরক্ষনাথ পটেল বলেন, “আমাকে জানানো হয়েছে যে এই স্কুলে দুধের জোগান কম থাকায় কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছিল ভারসাম্য বজায় রেখে দুধে জল মেশাতে। আমাকে জানানো হয়েছে যে, শিক্ষকরা আরও দুধ কিনতে গিয়েছিলেন, কিন্তু তার আগেই ওই ছবি তোলা হয়ে যায়।” একই সঙ্গে তিনি বলেছেন যে দোষীদের শাস্তির ব্যবস্থা করবেন। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক গত সপ্তাহেই লোকসভায় জানিয়েছিলেন সারা দেশের মধ্যে উত্তরপ্রদেশ থেকেই সবচেয়ে বেশি অভিযোগ এসেছে মিডডে মিল নিয়ে। মোট ৫২টি অভিযোগের মধ্যে ১৪টি উত্তরপ্রদেশের।

```