Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

রাতের ওয়াশিংটনে গুলিবৃষ্টি, হত ১, অস্ত্র আইন নিয়ে ফের উঠল প্রশ্ন

দ্য ওয়াল ব্যুরো: ফের গুলি চলল ওয়াশিংটনে। হোয়াইট হাউস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে। প্রাণ গেল এক জনের। জখম অন্তত পাঁচ। মার্কিন মুলুকে ফের প্রাণহানি উস্কে দিচ্ছে পুরনো প্রশ্নটাই। আমেরিকা কবে তার অস্ত্র আইনে রাশ টানবে? বৃহস্পতিবার স্থানীয় সময় রাত

রাতের ওয়াশিংটনে গুলিবৃষ্টি, হত ১, অস্ত্র আইন নিয়ে ফের উঠল প্রশ্ন

শেষ আপডেট: 19 September 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ফের গুলি চলল ওয়াশিংটনে। হোয়াইট হাউস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে। প্রাণ গেল এক জনের। জখম অন্তত পাঁচ। মার্কিন মুলুকে ফের প্রাণহানি উস্কে দিচ্ছে পুরনো প্রশ্নটাই। আমেরিকা কবে তার অস্ত্র আইনে রাশ টানবে? বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা নাগাদ হোয়াইট হাউস থেকে ৩ কিলোমিটার দূরত্বে ব্যস্ত রাস্তার মোড়ে গুলি চলে। মেট্রোপলিটন পুলিশ কম্যান্ডার স্টুয়ার্ট এমারমান জানিয়েছেন, সম্ভবত একজনই এলোপাথাড়ি গুলি চালাচ্ছিল পথচারীদের লক্ষ্য করে। তাতেই প্রাণ যায় একজনের। জখম হন পাঁচ জন। আহতদের মধ্যে দু'জনের অবস্থা সঙ্কটজনক। কী কারণে এই হামলা তার কারণ অজানা। অজ্ঞাতপরিচয় আততায়ীর খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারী একজন না একাধিক, সেটা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কম্যান্ডার এমারমান। ১৪ স্ট্রিট এবং কলম্বিয়া রোডে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গতকাল রাতেই এবিসি পরিচালিত একটি টিভি চ্যানেলে এই খবর প্রথম দেখানো হয়। চ্যানেলটি চাদের টুইটার হ্যান্ডেলে ঘটনার ভিডিও পোস্ট করে। দেখা যায় জখমদের অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। https://twitter.com/ABC7News/status/1174880170630668289?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1174880170630668289&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Fworld-news%2Fmultiple-people-shot-on-streets-of-washington-dc-report%2Fstory-0qnWnVuAkDcTNQkMcAzlcL.html হামলার ঘটনা প্রসঙ্গে হোয়াইট হাউসের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে অস্ত্র-আইন নিয়ে গা-ছাড়া মনোভাবের কারণে ফের তোপের মুখে ডোনাল্ড ট্রাম্প। অগস্টেই ২৪ ঘণ্টার মধ্যে দেশের তিনটি প্রান্তে চার বার বন্দুকবাজের হামলা হয়। সব মিলিয়ে প্রাণ যায় ৩১ জনের।এ দেশে নাগরিকদের অস্ত্র কেনা ও রাখার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরও বাড়ানোর জন্য দাবি উঠেছে বহু দিন। কার্যকর পদক্ষেপ সে ভাবে করা হয়নি বলেই অভিযোগ বিরোধীদের। ডেমোক্র্যাট সদস্যদের অনেকেই মনে করেন, ট্রাম্প ইদানীং কালে যে ভাবে বর্ণবিদ্বেষমূলক কথা বলে ঘৃণা ছড়ানোয় মদত দিচ্ছেন, তাতে এমন হামলার সংখ্যা বেড়ে যাওয়াটাই প্রত্যাশিত।

```