Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়! ত্রিধারায় বন্ধ লাইভ শো, বেহালায় দর্শনার্থীর মৃত্যু

আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, আসল দুর্যোগ আসবে নবমী থেকে। উত্তর আন্দামান সাগরে তৈরি ঘূর্ণাবর্ত বাংলার দিকে এগোচ্ছে। ঝড়বৃষ্টি কাঁপিয়ে দেবে দক্ষিণবঙ্গকে। তাই অনেকে অষ্টমীর রাতেই ঠাকুর দেখে নিচ্ছেন আগে ভাগে।

রাতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়! ত্রিধারায় বন্ধ লাইভ শো, বেহালায় দর্শনার্থীর মৃত্যু

পাল্লা দিয়ে বাড়ছে ভিড়। ছবি- সৌম্যদীপ সেন।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 30 September 2025 22:34

দ্য ওয়াল ব্যুরো: বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস ছিলই। দক্ষিণবঙ্গের একাংশে বিক্ষিপ্তভাবে তা শুরুও হয়েছে। রাতের দিকে কলকাতাতেও বৃষ্টি হওয়ার পূর্বাভাস শুনিয়ে রেখেছে আলিপুর। তবে সে সব উপেক্ষা করে অষ্টমীর রাতের ( Durga Puja Ashtami) সঙ্গে পাল্লা দিয়ে ভিড় বাড়ছে শহর থেকে গ্রামে। এর মধ্যে কলকাতার অন্যতম বড় পুজো ত্রিধারার লাইভ শো বন্ধ করে দিল পুলিশ। 

ত্রিধারার উদ্যোক্তারা বাড়তি আকর্ষণ হিসেবে রেখেছিলেন অঘোরী নাচের আয়োজন। কিন্তু মণ্ডপের পাশে সেই নাচ দেখতে উপচে পড়া ভিড় তৈরি করল বিপজ্জনক পরিস্থিতি। শেষমেশ দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবে কলকাতা পুলিশ থামিয়ে দিল লাইভ শো। দর্শকদের মধ্যে শুরু হল গুঞ্জন, উদ্যোক্তাদেরও চাপে ফেলে দিল এই হঠাৎ সিদ্ধান্ত। তবে পুলিশ স্পষ্ট জানাল, ‘‘মানুষের সুরক্ষাই আগে।’’

এদিকে, উৎসবের মাঝেই ঘটে গেল অঘটন। বেহালার নূতন দলে ঠাকুর দেখতে গিয়ে ভিড়ের ভেতরেই অসুস্থ হয়ে পড়লেন হরিদেবপুরের বাসিন্দা সঙ্গীতা রানা। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। মণ্ডপ থেকে বেরোতেই রাস্তায় লুটিয়ে পড়েন। পরিবারের দাবি, পুলিশকে অক্সিজেনের ব্যবস্থা করতে বললেও মেলেনি সাহায্য। শেষে পরিজনেরাই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাঁকে।

তবু দুর্ঘটনার পরেও ভিড় থামেনি। দুপুরের ঝমঝমে দেড় ঘণ্টার বৃষ্টিতে শহরের কিছু এলাকায় জমেছে জল-কাদা। তবে সে সবকে পাত্তা না দিয়ে জল কাদা ডিঙিয়েই চলছে উৎসব। ম্যাডক্স স্কোয়ারে দেখা গেল তরুণ-তরুণীরা কাদা টপকে ছুটেছেন মণ্ডপের দিকে। দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্ক, সিংহী পার্ক, সুরুচি— সবখানেই ভিড় ভালই। নামী পুজো মণ্ডপগুলির সামনে অবশ্য মানুষের উপচে পড়া ঢল অব্যাহত। উদ্যোক্তাদের আশা, রাত যত বাড়বে পাল্লা দিয়ে বাড়বে ভিড়ও।

সন্তোষ মিত্র স্কোয়ার থেকে শ্রীভূমি— বড় পুজো মণ্ডপে দর্শনার্থীর সমাগম চোখে পড়ার মতো। কলকাতা শুধু নয়, মেদিনীপুর থেকে মালদহ— জেলাতেও একই ছবি। গরম আর বিক্ষিপ্ত বৃষ্টি উপেক্ষা করে রাত গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের ঢল।

আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, আসল দুর্যোগ আসবে নবমী থেকে। উত্তর আন্দামান সাগরে তৈরি ঘূর্ণাবর্ত বাংলার দিকে এগোচ্ছে। ঝড়বৃষ্টি কাঁপিয়ে দেবে দক্ষিণবঙ্গকে। তাই অনেকে অষ্টমীর রাতেই ঠাকুর দেখে নিচ্ছেন আগে ভাগে।

কলকাতা হোক বা জেলা— সর্বত্রই ভিড় সামলাতে পুলিশের তৎপরতা চোখে পড়ার মতো। দুর্ঘটনার আশঙ্কা, হঠাৎ মৃত্যুর আঘাত— সবকিছুর মধ্যেও উচ্ছ্বাসে ভাসছে পুজোপ্রেমী মানুষ।


```