Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সারদামায়ের জন্মতিথিতেও পকেটমারি, শিবানন্দধামে সোনার হার, মোবাইল, টাকা খোয়ালেন পুণ্যার্থীরা

কেউ খোয়ালেন মোবাইল ফোন। কারও মানিব্যাগ হস্তগত করল চোর। 

সারদামায়ের জন্মতিথিতেও পকেটমারি, শিবানন্দধামে সোনার হার, মোবাইল, টাকা খোয়ালেন পুণ্যার্থীরা

শেষ আপডেট: 3 January 2024 16:13

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বুধবার সারদা মায়ের ১৭১তম জন্মতিথি। সকাল থেকে বারাসতের শিবানন্দ ধামেও পুজো দিতে ভক্তদের ঢল নামে। এই ভিড়েই পকেটমারদের হাতে মূল্যবান জিনিস খোয়ালেন ১০ থেকে ১২ জন মহিলা। কারও গলার ১০ গ্রামের সোনার চেন খোয়া গেল। কেউ খোয়ালেন মোবাইল ফোন। কারও মানিব্যাগ হস্তগত করল চোর। 

মূল্যবান জিনিস হারিয়ে মহিলারা মহারাজদের কাছে অভিযোগ জানান। মঠের পক্ষ থেকে তাঁদের পুলিশে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়। মা সারদার জন্মতিথি উপলক্ষে এদিন সকাল থেকে ভিড় উপচে পড়েছিল বারাসতের শিবানন্দ ধামে। প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল। সেই ভিড়েই তৎপর ছিল দুষ্কৃতীরা। 

মন্দিরে পুজো দিতে আসা রঞ্জনা পোদ্দার জানান, মন্দিরে ঢোকার মুখে খুব ভিড় ছিল। সেই ভিড় ঠেলেই ভিতরে ঢুকেছিলেন তিনি। তাঁর কথায়, “ভিড় ঠেলে এগিয়েই যজ্ঞের ফোঁটা নিচ্ছিলাম। আচমকা ঘাড়ের কাছে কেউ হাত দেয়। টের পেয়ে চাদর সরিয়ে দেখি গলায় সোনার হারটা নেই। মহারাজদের জানানোর পরে পুলিশের কাছে অভিযোগ করার পরামর্শ দেন। পরে দেখলাম আমি একা নই। মন্দির চত্বর থেকে আরও প্রায় দশজনের সোনার হার খোয়া গেছে।” 

আরেক পুণ্যার্থী রীণা সাহা বলেন, “প্রচণ্ড ভিড় ছিল। সেই ভিড় ঠেলেই মন্দিরে ঢুকি। পরে পুজো দিয়ে বাইরে এসে গরম লাগায় চাদর খুলে ফেলি। দেখি গলায় সোনার চেন নেই। ১০ থেকে ১২ গ্রাম ওজনের সোনার চেন, সঙ্গে লকেটও ছিল। কখন খুলে নিল বুঝতেই পারছি না।” খবর পাওয়ার পর বুধবার দুপুরে বারাসত থানা থেকে গাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত মহিলাদের থানায় নিয়ে আসা হয়। লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। তদন্তে নেমে এক মহিলাকে পাকড়াও করেছে পুলিশ। চুরির ঘটনায় তার যোগাযোগ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজ পেতে শিবানন্দ ধাম ও মঠের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।


```