Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

অন্য শাহজাহান! স্ত্রীর কান্না দেখে প্রিজন ভ্যানে বসেই কেঁদে ফেললেন ‘সন্দেশখালির বাঘ’

গত ২৯ ফেব্রুয়ারি গ্রেফতারের পর বসিরহাট আদালতে শাহজাহানের মহারাজকীয় প্রবেশ নিয়ে হইচই পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে।

অন্য শাহজাহান! স্ত্রীর কান্না দেখে প্রিজন ভ্যানে বসেই কেঁদে ফেললেন ‘সন্দেশখালির বাঘ’

গ্রেফতারের পর বসিরহাট আদালতে শাহজাহান। ফাইল ছবি।

শেষ আপডেট: 24 April 2024 15:49

দ্য ওয়াল ব্যুরো: গত ২৯ ফেব্রুয়ারি গ্রেফতারের পর বসিরহাট আদালতে শাহজাহানের মহারাজকীয় প্রবেশ নিয়ে হইচই পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে।

হাতে হাতকড়া নেই। কোমরে পুলিশের দড়ি নেই। পায়ে সাদা স্নিকার। পরনে সাদা প্যান্ট, সাদা ফুল স্লিভ জামা। তার উপর একটা কাট স্লিভ হোয়াইট চেকড জ্যাকেট। একেবারে ক্লিন শেভেন। সেদিন গটগট করে কোর্টের অলিন্দ ধরে হেঁটে কোর্টরুমের দিকে যেতে দেখা গিয়েছিল 'সন্দেশখালির বাঘ'কে। 

গ্রেফতারের দেড় মাসের ব্যবধানে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতের প্রিজন ভ্যানে বসে থাকা সেই শাহজাহানের চোখের কোণে দেখা গেল জল! বদলে গিয়েছে শরীরী ভাষাও, উধাও সেই আক্রমণাত্মক ভাবও।

সন্দেশখালি কাণ্ডে শাহজাহান, তাঁর ভাই আলমগির-সহ মোট ১২ জনকে মঙ্গলবার হাজির করানো হয় বসিরহাট মহকুমা আদালতে। তবে আদালতের এক করণিকের মৃত্যুতে এদিন শুনানি প্রক্রিয়া হয়নি। আদালত সূত্রে জানা গেছে, ফের ৭ মে শাহজাহানদের আদালতে হাজির করানো হবে।

শাহজাহানকে দেখতে এদিন বসিরহাট মহকুমা আদালতে হাজির হয়েছিলেন শাহাজাহানের স্ত্রী, মেয়ে-সহ আত্মীয়স্বজনেরা। কোর্ট লকআপ থেকে শাহজাহান-সহ অন্যদের যখন প্রিজন ভ্যানে তোলা হচ্ছে তখন শাহাজাহানের মেয়ে ‘আব্বু’ বলে ডেকে ওঠে। হাত নেড়ে মেয়েকে 'ঠিক আছি', গোছের বোঝানোর চেষ্টা করেন।

কিন্তু কিছু পরেই প্রিজন ভ্যানে বসে শাহজাহান টের পান মহিলা কান্নার আওয়াজ। তখন একেবারে প্রিজন ভ্যানের গা ঘেঁষে দাঁড়িয়ে হাউহাউ করে কেঁদে চলেছেন স্ত্রী। তা দেখে নিজের কান্নাও ধরে রাখতে পারেননি শাহজাহান। তাঁরও চোখে ততক্ষণে জল! 

সংবাদমাধ্যমের ক্যামেরা তাক হতেই লুকিয়ে চোখ মুছতেও দেখা গেল 'সন্দেশখালির বাঘ'কে!


```