Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যুবককে সপাটে চড় কৃষক নেতার, ভাইরাল ভিডিও! বললেন, 'বদ মতলব নিয়ে এখানে থাকা চলবে না'

দ্য ওয়াল ব্যুরো: এক ব্যক্তিকে চড় মারলেন ভারতীয় কিষান ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকায়েত! বৃহস্পতিবার রাতে দিল্লির গাজিপুর সীমান্তের একটি ভিডিওয় এমনই দৃশ্য ধরা পড়ল। এ দৃশ্য দেখে চমকে যান সকলেই। পরে রাকেশ টিকায়েত বলেন, "উনি আমাদের সংগঠনের কেউ

যুবককে সপাটে চড় কৃষক নেতার, ভাইরাল ভিডিও! বললেন, 'বদ মতলব নিয়ে এখানে থাকা চলবে না'

শেষ আপডেট: 29 January 2021 05:42

দ্য ওয়াল ব্যুরো: এক ব্যক্তিকে চড় মারলেন ভারতীয় কিষান ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকায়েত! বৃহস্পতিবার রাতে দিল্লির গাজিপুর সীমান্তের একটি ভিডিওয় এমনই দৃশ্য ধরা পড়ল। এ দৃশ্য দেখে চমকে যান সকলেই। পরে রাকেশ টিকায়েত বলেন, "উনি আমাদের সংগঠনের কেউ নন। উনি লাঠি নিয়ে আসছিলেন, অশান্তি পাকানোর মতলব ছিল। উনি মিডিয়ার সঙ্গেও দুর্ব্যবহার করেছেন। এখানে খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ যেন থাকার চেষ্টা না করেন।" বৃহস্পতিবার রাতের মধ্যেই দিল্লি-গাজিপুর সীমান্তে অবস্থানরত কৃষকদের তুলে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিল উত্তরপ্রদেশ সরকার। গাজিপুর প্রশাসন কৃষকদের অবিলম্বে রাস্তা থেকে উঠে যাওয়ারও নির্দেশ দেয়। কিন্তু কৃষকরা জানিয়ে দিয়েছেন, তাঁরা কোথাও যাবেন না। কৃষক নেতা রাকেশ টিকায়েতই এ প্রসঙ্গে বলেন, প্রয়োজনে তিনি বুলেটের মুখে দাঁড়াতেও তৈরি। তার পরেই ভাইরাল হয় তাঁর ভিডিওটি। দেখা যায়, কোনও এক যুবককে সজোরে মারলেন রাকেশ। দৃশ্যতই তিনি রেগে গেছেন। পরোয়া করছেন না মিডিয়ার ক্যামেরারও। মারার পরে তাঁর কলারও চেপে ধরেন রাকেশ। https://twitter.com/ANI/status/1354819157804519449 প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের ট্র্যাক্টর ব়্যালির জেরে ছড়িয়ে পড়া অশান্তি ও সংঘাত সামাল দিতে সেদিন থেকেই গাজিপুর সীমান্তে চার কোম্পানি ব়্যাফ মোতায়েন করা হয়েছে। প্রথমে কথা ছিল ২৮ জানুয়ারি পর্যন্ত থাকবে তারা, এখন তার মেয়াদ বেড়ে হয়েছে ৪ ফেব্রুয়ারি। সংঘর্ষের ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার কথা আগেই জানিয়েছে কেন্দ্র। বুধবার সাংবাদিকদের সামনে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর বলেন, “যারা অন্যদের উস্কানি দিয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। লালকেল্লায় যেভাবে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে তা বরদাস্ত করবে না দেশ।” প্রসঙ্গেত, মঙ্গলবার অর্থাত ট্র্যাক্টর ব়্যালির দিন বিক্ষোভকারীদের একাংশ ঐতিহাসিক লালকেল্লায় ঢুকে পড়েন। তাঁদের হাতে ছিল লাঠি ও পতাকা। 'নিশান সাহিব' নামে একটি ধর্মীয় পতাকা তাঁরা লালকেল্লায় উড়িয়ে দেন। লালকেল্লার অভ্যন্তরে বিক্ষোভকারীরা পুলিশকে তাড়া করেন। ট্র্যাক্টর মিছিলের পরদিনই কৃষক সংগঠনগুলির মধ্যে বিরোধ শুরু হয়েছে। কিষাণ সংঘর্ষ কমিটির নেতা ভিএম সিং বলেছেন, "এই বিক্ষোভে এমন কেউ কেউ আছেন যাঁদের উদ্দেশ্য অন্য। আমরা তাঁদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে পারি না।" ভারতীয় কিষাণ ইউনিয়নের একটি অংশও আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছে। তাদের বক্তব্য, শান্তিপূর্ণ আন্দোলনকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা ঠাকুর ভানুপ্রতাপ সিং বলেন, "গতকাল দিল্লিতে যা ঘটেছে, তাতে আমি মর্মাহত। আমি এখনই আন্দোলন থেকে সরে দাঁড়াতে চাই।" ভানুপ্রতাপ সিং-এর অনুগামীরা চিল্লা সীমান্তে অবস্থান করছিলেন। তাঁদের এদিন চলে যেতে দেখা যায়। দিল্লিতে সংঘর্ষের ঘটনায় দ্বিধাবিভক্ত রাজনৈতিক মহলও। ইতিমধ্যেই এই ঘটনায় উস্কানি দেওয়া ও যুক্ত থাকার অভিযোগে ২৫টি বেশি মামলা দায়ের করেছে পুলিশ। বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ২০০ জনকে আটক ও অন্তত ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসবেরই মধ্যে রাকেশ টিকায়েতের থাপ্পড় মারার ভিডিও ঘিরে উত্তেজনা ছড়ানোর চেষ্টাও চলছে আন্দোলনে।

```