Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

বালি মাফিয়াদের বিরুদ্ধে তদন্তে যেতেই সরকারি আধিকারিকদের উপর পাথর লাঠি নিয়ে চড়াও! ভিডিও ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো: অবৈধ বালি তোলার (Illegal Sand Mining) বিষয়ে তদন্ত করতে এসেছিলেন সরকারি আধিকারিকরা। তাঁদের দেখতে পেয়েই লাঠি রড নিয়ে আক্রমণ করল বালি মাফিয়ারা (Officials Beaten By Mob)। ছোড়া হল পাথরও। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডি

বালি মাফিয়াদের বিরুদ্ধে তদন্তে যেতেই সরকারি আধিকারিকদের উপর পাথর লাঠি নিয়ে চড়াও! ভিডিও ভাইরাল

শেষ আপডেট: 18 April 2023 05:48

দ্য ওয়াল ব্যুরো: অবৈধ বালি তোলার (Illegal Sand Mining) বিষয়ে তদন্ত করতে এসেছিলেন সরকারি আধিকারিকরা। তাঁদের দেখতে পেয়েই লাঠি রড নিয়ে আক্রমণ করল বালি মাফিয়ারা (Officials Beaten By Mob)। ছোড়া হল পাথরও। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) পাটনা জেলার বিহতা এলাকায়। দীর্ঘদিন ধরেই সেখানে অবৈধ বালি তোলা এবং তা পাচারের অভিযোগ ছিল। সেই ঘটনার তদন্ত করতে সেখানে এসেছিলেন সরকারি আধিকারিকরা। তাঁদের মধ্যে ছিলেন দুজন পুরুষ এবং ১ জন মহিলা আধিকারিক। তাঁরা যখন কোলিয়ার ব্রিজের কাছে পৌঁছান, তখন লাঠি রড হাতে তাঁদের উপর চড়াও হয় সমাজবিরোধীরা। তাঁদের লক্ষ্য করে পাথরও ছোড়া হয়। সেই পাথরের আঘাতে জখম হন তদন্তকারী দলের মহিলা আধিকারিক।

ভিডিওতে দেখা যাচ্ছে, তদন্তকারীদের দেখেই একের পর এক বালি বোঝাই গাড়ি এলাকা ছেড়ে পালিয়ে যেতে শুরু করে। একজনকে চিৎকার করে বলতে শোনা যায়, 'মার ওদের, মার!' এরপরেই সে ওই তিনজনের দিকে তেড়ে যায়। বাকিরাও গিয়ে তাঁদের ঘিরে ধরে লাঠি দিয়ে মারতে শুরু করে।

https://twitter.com/ANI/status/1647966337191546880?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1647966337191546880%7Ctwgr%5Ecc7159e38a9744864801e1307993f132d3c25e98%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fenglish.jagran.com%2Findia%2Fmining-officials-including-woman-in-bihar-mauled-abused-by-sand-mining-goons-44-held-10073930

ঘটনায় ৪৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্তত ৫০টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট রাজীব মিশ্র জানিয়েছেন, ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। ঘটনায় মূল অভিযুক্তকে খুব শিগগিরই গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

বলজিৎ কৌর মারা গেলেন অন্নপূর্ণা শৃঙ্গ অভিযানে, মৃত আয়ারল্যান্ডের নোয়েল হান্না


```