Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল, হাসপাতালের পুলিশ লকআপে মৃত্যু বৃদ্ধের

মঙ্গলবার সন্ধ্যায় শারীরিক অসুস্থতার কারণে উজ্জ্বল শীলকে ভর্তি করা হয় ইমামবাড়া সদর হাসপাতালে। 

স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল, হাসপাতালের পুলিশ লকআপে মৃত্যু বৃদ্ধের

জেল হেফাজতে বৃদ্ধের মৃত্যু

শেষ আপডেট: 14 May 2025 16:24

দ্য ওয়াল ব্যুরো, হুগলি:  স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে গত রবিবার গ্রেফতার করা হয়েছিল উজ্জ্বল শীলকে (৬৫)। চুঁচুড়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে। পরদিন আদালতে পেশ করে সাতদিনের পুলিশ হেফাজতে নেয়। তবে দুদিন হেফাজতে থাকার পর আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দেয়। শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার তাকে ভর্তি করা হয় ইমামবাড়া সদর হাসপাতালে। বুধবার সকাল দশটা নাগাদ হাসপাতালের পুলিশ লকআপে তার মৃত্যু হয় বলে  জানা গেছে।

হুগলির কোদালিয়ার প্রিয়নগর দক্ষিণ এলাকায় বছর তিনেক আগে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন সুপর্ণা ঘোষ ও তাঁর দ্বিতীয় পক্ষের স্বামী উজ্জ্বল শীল। কিছুদিন ধরে প্রথম পক্ষের ছেলে বৌমার সঙ্গে সুপর্ণা যোগাযোগ বাড়িয়ে দেওয়ায় উজ্জ্বলের সঙ্গে অশান্তি চরমে ওঠে। অভিযোগ, রবিবার রাতে ওই ভাড়া বাড়িতেই ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করেন উজ্জ্বল শীল। ঘটনার পর চুঁচুড়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পেশ করে।

মঙ্গলবার সন্ধ্যায় শারীরিক অসুস্থতার কারণে উজ্জ্বল শীলকে ভর্তি করা হয় ইমামবাড়া সদর হাসপাতালে। হাসপাতালের সুপারিনটেনডেন্ট অমিতাভ মণ্ডল জানান, গতকাল সন্ধ্যায় শারীরিক অসুস্থতার কারণে অভিযুক্ত উজ্জ্বল শীলকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে তিনি মারা যান। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে।


```