Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

অতিমহামারীর কোপ, ১৪০০ কর্মী ছাঁটাই করবে ওলা

দ্য ওয়াল ব্যুরো : করোনা অতিমহামারীর জেরে কমেছে আয়। তাই ১৪০০ কর্মীকে ছাঁটাই করবে ক্যাব এগ্রিগেটর ওলা। সংস্থার সিই ও ভবীশ আগরওয়াল বুধবার একথা জানিয়েছেন। করোনা সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ থেকে দেশ জুড়ে চলছে লকডাউন। তার মেয়াদ বাড়ানো হয়েছে চারবার

অতিমহামারীর কোপ, ১৪০০ কর্মী ছাঁটাই করবে ওলা

শেষ আপডেট: 20 May 2020 08:50

দ্য ওয়াল ব্যুরো : করোনা অতিমহামারীর জেরে কমেছে আয়। তাই ১৪০০ কর্মীকে ছাঁটাই করবে ক্যাব এগ্রিগেটর ওলা। সংস্থার সিই ও ভবীশ আগরওয়াল বুধবার একথা জানিয়েছেন। করোনা সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ থেকে দেশ জুড়ে চলছে লকডাউন। তার মেয়াদ বাড়ানো হয়েছে চারবার। এর ফলে থমকে গিয়েছে অর্থনৈতিক কার্যকলাপ। তার প্রভাব পড়েছে অ্যাপ ক্যাব সংস্থা ওলার ওপরেও। গত মঙ্গলবার ওলার ট্যাক্সি চলতে শুরু করেছে কর্নাটকের বেঙ্গালুরু, মাইসুরু, মাঙ্গালুরু এবং হুবলি-ধারওয়াড় অঞ্চলে। সরকারের নির্দেশিকা মেনেই গাড়ি চালাতে হচ্ছে। কোনও গাড়িতে দু’জনের বেশি যাত্রী তোলা যাচ্ছে না। মঙ্গলবার ওলার ট্যাক্সিতে উঠেছেন খুবই কম সংখ্যক যাত্রী। তবে লকডাউন আরও শিথিল হলে যাত্রীর সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে।

```