Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ছাত্রীকে পুড়িয়ে মারার ঘটনায় তোলপাড় বাংলাদেশ! ধৃত মূল অভিযুক্ত, স্বীকার করল অপরাধ

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের মাদ্রাসা ছাত্রী নুসরত জাহান রাফির মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা দেশ।অধ্যক্ষের কুপ্রস্তাব না-মেনে প্রতিবাদ করার 'অপরাধে' পুড়িয়ে খুন করা হয়েছে তাঁকে! পুলিশ জানিয়েছে, বাংলাদেশের ফেনির সোনাগাজিতে মাদ্রাসার ছাত্রী ছিলেন

ছাত্রীকে পুড়িয়ে মারার ঘটনায় তোলপাড় বাংলাদেশ! ধৃত মূল অভিযুক্ত, স্বীকার করল অপরাধ

শেষ আপডেট: 14 April 2019 21:38

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের মাদ্রাসা ছাত্রী নুসরত জাহান রাফির মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা দেশ।অধ্যক্ষের কুপ্রস্তাব না-মেনে প্রতিবাদ করার 'অপরাধে' পুড়িয়ে খুন করা হয়েছে তাঁকে!

পুলিশ জানিয়েছে, বাংলাদেশের ফেনির সোনাগাজিতে মাদ্রাসার ছাত্রী ছিলেন তিনি। ২৭ মার্চ তাঁর মাদ্রাসার অধ্যক্ষ তাঁর শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ জানান নুসরত। তার অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষকে গ্রেফতার করা হয়েছিল।

এই ঘটনার পরেই ‘‌শাস্তি’‌ হিসেবে পরীক্ষার হল থেকে ডেকে নিয়ে গিয়ে নুসরতের হাত–পা বেঁধে, তাঁর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ৮০% পোড়া নিয়ে, গুরুতর দগ্ধ অবস্থায় পাঁচ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। অগ্নিদগ্ধ নুসরতকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানোর চেষ্টা করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সে সম মেলেনি। ঘটনার পাঁচ দিন পরে বুধবার তাঁর মৃত্যু হয়।

এর পরে বাংলাদেশ জুড়ে শুরু হয় প্রতিবাদ, আন্দোলন।শনিবার এ নিয়ে পথে নেমে প্রতিবাদে সামিল হন বাংলাদেশের সাংস্কৃতিক জগতের বিশিষ্টরা। বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবন থেকে প্রধানমন্ত্রী হাসিনার বাসভবন পর্যন্ত মানব মিছিলও করা হয়। কয়েক হাজার মানুষ সেই মানববন্ধনে যোগ দেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়ে দেন, দোষীদের কোনও মতেই ছাড়া হবে না।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে জবানবন্দি দিয়ে সব জানিয়েছেন নুসরাত। অধ্যক্ষকেই দায়ী করেছেন তিনি। তবে জানিয়েছন, ঘটনার সময়ে সকলের মুখ বোরখায় ঢাকা থাকায়, কাউকে তিনি চিনতে পারেননি।

ঘটনার পরেই পুলিশ দ্রুত তল্লাশি অভিযান শুরু করে। অভিযুক্ত অধ্যক্ষ সিরাজদ্দৌলার ঘনিষ্ঠ তিন জন গ্রেফতারও হয়। তাদের জেরা করে পুলিশ জানতে পারে, নুসরতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় শাহাদাত হোসেন শামিম। ঘটনার সময় ছাদে উপস্থিত ছিল মোট তিন জন। এক জন ছাত্রী নুসরতকে পরীক্ষার হল থেকে ছাদে ডেকে আনে। নুসরত ছাদে যেতেই পেছন থেকে জাপটে ধরে হাত–পা বেঁধে ফেলা হয়। আগুন ধরিয়ে দেওয়ার পর নুসরত ওই অবস্থাতেই কোনওমতে সিঁড়ি দিয়ে নামতে থাকেন।‌

পুলিশ জানিয়েছে, চার এপ্রিল কারাগারে অধ্যক্ষ সিরাজদ্দৌলার সঙ্গে দেখা করেছিল তার ঘনিষ্ঠ এক ব্যক্তি। তখনই এই পোড়ানোর পরিকল্পনা হয় বলে অনুমান পুলিশের।

রবিবার বিকেলে আদালতে অপরাধ স্বীকার করে নেয় এই মামলার প্রধান আসামি নুরউদ্দিন। রাত সাড়ে ন'টায় তার জবানবন্দি নেয়া শেষ হয়। সেখানেই সে স্বীকার করে, জেলে সিরাজদৌল্লার সঙ্গে দেখা করে নুসরাতকে হত্যার পরিকল্পনা করা হয়।

```