Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'চুপ করে আর থাকব কত? বেকার বাড়ছে শত শত'! নিয়োগের দাবিতে ধর্মতলায় নার্সদের বিক্ষোভ

কুড়ি হাজারের বেশি প্রশিক্ষিত নার্স (Nurses) পাস করে নিয়োগের অপেক্ষায় বসে আছেন।

 'চুপ করে আর থাকব কত? বেকার বাড়ছে শত শত'! নিয়োগের দাবিতে ধর্মতলায় নার্সদের বিক্ষোভ

ধর্মতলায় নার্সদের বিক্ষোভ।

শেষ আপডেট: 25 March 2025 13:42

দ্য ওয়াল ব্যুরো: কুড়ি হাজারের বেশি প্রশিক্ষিত নার্স (Nurses) পাস করে নিয়োগের অপেক্ষায় বসে আছেন। অথচ ২০২২ সালের পর থেকে রাজ্যে নতুন করে কোনও নার্স নিয়োগ হয়নি (Demand for Recruitment)। এই অভিযোগে এবার অবস্থান বিক্ষোভে নার্সরা।

মঙ্গলবার  নার্সেস কমিউনিটির তরফে ধর্মতলায় রানি রাসমণি অ্যাভিনিউয়ে রাস্তার একটি দিকে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে। পরে স্বাস্থ্য ভবনে গিয়ে ডেপুটেশন দেওয়ার পরিকল্পনা রয়েছে বিক্ষোভকারীদের। তাঁদের বক্তব্য হয় দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। নতুবা তাঁরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

আন্দোলনকারী নার্সদের অভিযোগ, রাজ্যের গ্রামীণ হাসপাতালগুলি নার্সের অভাবে ধুঁকছে। অথচ নিয়োগের বিষয়ে রাজ্যের কোনও হেলদোল নেই। এদিকে মানুষ চিকিৎসা পরিষেবা না পেলে সেই আক্রোশ গিয়ে পড়ছে নার্স, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপরে।

নার্সদের আরও অভিযোগ, কুড়ি হাজারের বেশি প্রশিক্ষিত নার্স পাস করে নিয়োগের অপেক্ষায় আছেন। অথচ স্থায়ী নার্স নিয়োগ না করে পরিবর্তে একজন স্থায়ী নার্সের বেতনে তিনজন নার্সকে অস্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে। এর ফলে একদিকে যেমন চাকরির অনিশ্চয়তায় ভুগছেন অস্থায়ী নার্সরা তেমনই অনেকে পাশ করেও চাকরির সুযোগ পাচ্ছেন না। এর ফলে আদতে চিকিৎসা পরিষেবায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দাবি তাঁদের। 

অবিলম্বে নিয়োগের ব্যবস্থা না করা হলে সকলে মিলে লাগাতার ধর্মঘটে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন তাঁরা। তাঁদের কথায়, বিক্ষোভ শেষে স্বাস্থ্যকর্তাদের কাছে দাবি জানানো হবে। সেখান থেকে কোনও সমাধান সূত্র বের না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে।


```