Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যুবভারতীকাণ্ডে SIT এর অফিসারের সংখ্যা বাড়ল, মাঠের থ্রি ডি স্ক্যানিং করল ফরেনসিক টিম

ঘটনার কিনারা করতে গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট) আরও বড় করা হল।

যুবভারতীকাণ্ডে SIT এর অফিসারের সংখ্যা বাড়ল, মাঠের থ্রি ডি স্ক্যানিং করল ফরেনসিক টিম

সুমন বটব্যাল

শেষ আপডেট: 17 December 2025 17:30

দ্য ওয়াল ব্যুরো: মেসির কলকাতা সফরের দিন যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনার (Yuva Bharati case) তদন্ত আরও জোরালো হল। ঘটনার কিনারা করতে গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট) আরও বড় করা হল। মঙ্গলবার দক্ষিণবঙ্গের ডিজি সুপ্রতিম সরকার, আইপিএস পীযূষ পাণ্ডে, কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা ও এডিজি জাভেদ শামিমকে নিয়ে সিট গঠনের পর, এ দিন ওই টিমে আরও আট জন পুলিশ আধিকারিককে যুক্ত করা হয়েছে (SIT officers)। সূত্রের খবর, প্রয়োজনে তদন্তকারী দলে সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে।

তদন্তের গতি বাড়াতে এ দিন যুবভারতীর ঘটনাস্থল পরিদর্শন করে ফরেনসিক টিম (forensic team)। ঘটনার দিন ঠিক কী ঘটেছিল, তার পুনর্নির্মাণে মাঠের বিভিন্ন অংশের ভিডিওগ্রাফি করা হয়েছে। পাশাপাশি, ঘটনাস্থল থেকে বেশ কিছু জলের বোতল, ভাঙা কাঁচের টুকরো, ভাঙা চেয়ারের অংশ এবং যেখানে আগুন লাগানো হয়েছিল সেখানে সোফার কিছু অংশ কাপড় সংগ্রহ করেছে ফরেনসিক টিম। সমগ্র মাঠের থ্রি ডি স্ক্যানিংও করেন ফরেনসিক সদস্যরা।

উল্লেখ্য, গত শনিবার যুবভারতী স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। কিন্তু নিরাপত্তাজনিত কারণে মাত্র ২৩ মিনিটের মধ্যেই মাঠ ছাড়তে হয় তাঁকে। অভিযোগ, রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের ভিড়ের জেরে সাধারণ দর্শকরা মেসিকে ঠিকমতো দেখতেই পাননি। ফলে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে এসেও খালি হাতে ফিরতে হয় বহু মানুষকে।

এই ঘটনার জেরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ দর্শকদের একাংশ স্টেডিয়ামের বিভিন্ন জায়গায় ভাঙচুর চালায়। ঘটনার পরই মুখ্যমন্ত্রীর নির্দেশে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটির নির্দেশ মেনে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে শোকজের মুখে পড়েছেন বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের সচিব রাজেশ কুমার সিনহাও। দায়িত্বে গাফিলতির অভিযোগে বিধাননগরের ডেপুটি কমিশনার অনীশ সরকারকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি, যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও দেবকুমার নন্দনকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

এদিকে, যুবভারতীতে ভাঙচুরের অভিযোগে গ্রেফতার আরও এক যুবক। ধৃত রূপক মণ্ডল সেদিন দর্শকাসনে বসেছিলেন বলে তদন্তকারীদের দাবি। মেসিকে দেখতে না পেয়ে পরে তাণ্ডবে যোগ দেন তিনি। এই নিয়ে শনিবারের ঘটনার জেরে মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়।


```