Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সুগার, প্রেসার-সহ আরও ২৩টি ওষুধের খুচরো দাম ঠিক করে দিল এনপিপিএ

দ্য ওয়াল ব্যুরো: খুচরো বাজারে ওষুধের দাম কী হবে তা ঠিক করে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথোরিটি তথা এনপিপিএ। গত ২৬ মে তাদের বার্ষিক সাধারণ সভা ছিল। তাতে যা ঠিক হয় তা শুক্রবার ঘোষণা করেছে এনপিপিএ। সেই বিবৃতিতে জানানো হয়েছে, এবার থে

সুগার, প্রেসার-সহ আরও ২৩টি ওষুধের খুচরো দাম ঠিক করে দিল এনপিপিএ

শেষ আপডেট: 10 June 2023 02:56

দ্য ওয়াল ব্যুরো: খুচরো বাজারে ওষুধের দাম কী হবে তা ঠিক করে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথোরিটি তথা এনপিপিএ। গত ২৬ মে তাদের বার্ষিক সাধারণ সভা ছিল। তাতে যা ঠিক হয় তা শুক্রবার ঘোষণা করেছে এনপিপিএ। সেই বিবৃতিতে জানানো হয়েছে, এবার থেকে আরও ২৩টি অতিরিক্ত ওষুধের খুচরো মূল্য নির্ধারিত করবে এনপিপিএ। সেই তালিকাও তারা ঘোষণা করে দিয়েছে।

যেমন ব্লাড প্রেসার, ডায়াবেটিসের মতো ঘরে ঘরে যেসব অসুখ রয়েছে তার জন্য যেসব ওষুধ ব্যবহৃত হয় সেই সব কম্পোজিশনের ওষুধও রয়েছে। এনপিপিএ বলেছে, গ্লিক্লাজাইড ইআর এবং মেটফর্মিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেটের একটি ট্যাবলেটের দাম ১০টাকা ৩ পয়সা। এটা হল সর্বোচ্চ দাম। কোনও সংস্থা এর বেশি খুচরো মূল্য নিতে পারবে না।

একইভাবে ক্লোরথালিডন, সিলনিডিপিন ট্যাবলেটের একটির মূল্য খুচরো বাজারে সর্বোচ্চ দাম ১৩ টাকা ১৭ পয়সা। ব্যথার ওষুধ ট্রিপসিন, ব্রোমেলেন, রুটোসাইড ট্রাইহাইড্রেট এবং ডিক্লোফেনাক সোডিয়াম ট্যাবলেটের খুচরো মূল্য ২০ টাকা ৫১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

খুচরো বাজারে ওষুধের বল্গাহীন দাম নিয়ে জনমানসে বিস্তর ক্ষোভ রয়েছে। গত কয়েক বছরে লাফিয়ে লাফিয়ে ওষুধের দাম বেড়েছে। মনে করা হচ্ছে তা নিয়ন্ত্রণের জন্যই আরও ২৩টি ওষুধের দাম নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিল এনপিপিএ।


```