Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

রাজনীতি যেমনই হোক, অন্তরের রং গেরুয়াই থাকবে! বার্তা দিলেন উদ্ধব ঠাকরে

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি ছেড়ে কংগ্রেসের হাত ধরেছে শিবসেনা। তবু হিন্দুত্ববাদী আদর্শ থেকে এতটুকু সরছে না তারা। বরং নতুন হিন্দুত্ববাদী রাজনৈতিক দল হিসেবেই প্রতিষ্ঠা করতে চলেছে নিজেদের। গতকালই নীল থেকে গেরুয়া করা হয়েছিল শিবসেনার পতাকার রং। তখনই

রাজনীতি যেমনই হোক, অন্তরের রং গেরুয়াই থাকবে! বার্তা দিলেন উদ্ধব ঠাকরে

শেষ আপডেট: 24 January 2020 04:55

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি ছেড়ে কংগ্রেসের হাত ধরেছে শিবসেনা। তবু হিন্দুত্ববাদী আদর্শ থেকে এতটুকু সরছে না তারা। বরং নতুন হিন্দুত্ববাদী রাজনৈতিক দল হিসেবেই প্রতিষ্ঠা করতে চলেছে নিজেদের। গতকালই নীল থেকে গেরুয়া করা হয়েছিল শিবসেনার পতাকার রং। তখনই এই উদ্দেশ্য আন্দাজ করেছিলেন অনেকে। সেইসঙ্গে শিবসেনা প্রধান তথা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও সরাসরি বার্তা দেন, "আমাদের ভিতরের রং গেরুয়াই।" সম্প্রতি বিজেপি জোট থেকে বেরিয়ে এসে কংগ্রেস এবং এনসিপির সহায়তায় মহারাষ্ট্রে নতুন সরকার গড়েছে শিবসেনা। উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হয়েছেন। বৃহস্পতিবার উদ্ধব ঠাকরের বাবা, শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় উদ্ধব ঠাকরেকে। সেখানেই তিনি বলেন, "আমি নতুন পথ অনুসরণ করেছি। আমাদের একদা প্রতিদ্বন্দ্বীর সঙ্গে জোট করেছি। কিন্তু রাজ্য রাজনীতিতে যাই হোক না কেন, আমার অন্তরের রং গেরুয়াই থাকবে।" বৃহস্পতিবার এই অনুষ্ঠানে গেরুয়া রঙের যে নতুন পতাকা উন্মোচন করল শিবসেনা, তাতে লেখা রয়েছে শিবাজির মন্ত্র। "শাহাজির পুত্র শিবাজির (মহারাজ) এই মুদ্রার গৌরব প্রথম দিনের চাঁদের মতো বাড়তে থাকবে। এই মুদ্রাটিকে সারা বিশ্বে পুজো করা হবে। এবং এটি কেবলমাত্র মানব কল্যাণের স্বার্থেই আলোকিত হবে।" বৃহস্পতিবার মুম্বইয়ের গোরেগাঁও এলাকার নেসকো মাঠে আয়োজিত হয় এই অনুষ্ঠান। অন্যদিকে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রথম রাজ্য সম্মেলনও অনুষ্ঠিত হয় এদিনই। সেখানে উপস্থিত ২০ হাজার দলীয় কর্মীদের সামনে নিজের ছেলে অমিত ঠাকরেকেও প্রত্যক্ষ রাজনীতিতে নিয়ে এলেন বালাসাহেব ঠাকরের ভাইপো রাজ ঠাকরে।

```