Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কেন্দ্রর অবহেলাতেই থমকে উত্তরের উন্নয়ন, রাজ্যের খরচের হিসেব তুলে ধরে বার্তা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মনে রাখবেন, উত্তরবঙ্গে যে ৫৯ টা চা বাগান খোলা হয়েছে, সেটাও আমরাই খুলেছি। কেন্দ্র একটাও বন্ধ চা বাগান খোলেনি।"

কেন্দ্রর অবহেলাতেই থমকে উত্তরের উন্নয়ন, রাজ্যের খরচের হিসেব তুলে ধরে বার্তা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 23 January 2025 13:39

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের অবহেলাতেই থমকে উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়ন। তাঁর আমলে উত্তরবঙ্গের জন্য রাজ্য কোন খাতে কত টাকা বরাদ্দ করেছে, তার পুঙ্খানুপুঙ্খ পরিসংখ্যানের তথ্য তুলে ধরে উত্তরবঙ্গবাসীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, "উন্নয়নই আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার।"

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মনে রাখবেন, উত্তরবঙ্গে যে ৫৯ টা চা বাগান খোলা হয়েছে, সেটাও আমরাই খুলেছি। কেন্দ্র একটাও বন্ধ চা বাগান খোলেনি।"


মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গের উন্নয়নে রাজ্য ১ লক্ষ ৬৪ হাজার কোটি টাকারও বেশি কাজ করেছে। ১০০ দিনের কাজ এবং আবাসে কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও রাজ্য সরকারের তরফে বাংলার বাড়ি দেওয়া হচ্ছে। মানুষের কাজের জন্য চালু করা হয়েছে কর্মশ্রী প্রকল্পও। পর্যটনের বিকাশ থেকে শিক্ষার উন্নয়নে একাধিক কলেজ এবং বিশ্ববিদ্যালয় নির্মাণ, পানীয় জলের প্রকল্প-সহ নানাবিধ সরকারি উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বনাঞ্চলের কিছু এলাকায় জনজাতির জমি দখলের চেষ্টা হচ্ছে। বিষয়টি নজরে এসেছে মুখ্যমন্ত্রীরও। এ ব্যাপারে মমতার কড়া হুঁশিয়ারি, জনজাতির জমি যেন কেউ হাতিয়ে না নিতে পারে। সেটা দেখতে হবে স্থানীয় প্রশাসনকে। আইন মেনেই জনজাতির জমির অধিকার রক্ষা করতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, "আমার কাছে খবর এসেছে জয়গাঁওয়ে নাকি উচ্ছেদের চেষ্টা হচ্ছে। আমি পরিষ্কারভাবে জানিয়ে যাচ্ছি, কাউকে উচ্ছেদ করা আমাদের কাজ নয়। পুনর্বাসন দিতে হবে। এটা আমাদের সরকারের নীতি।"

এদিন তরাই ডুয়ার্সের চা বাগানের সরকারি মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পে ১০৮ কোটি ৭৩ লক্ষ ৪৫ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা করে মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে ৩০ হাজার উপভোক্তার হাতে সরকারি পরিষেবাও তুলে দেন মুখ্যমন্ত্রী।


```