Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

২ বছরের শিশুর যাবজ্জীবন কারাদণ্ড! কিমের কোরিয়ায় ধর্মাচরণের স্বাধীনতার রিপোর্ট ভয়ঙ্কর

দ্য ওয়াল ব্যুরো: তাঁর মেয়ের নাম জু-আয়ে। তিনি দেশের শেষ কথা হিসাবে নিদান দিয়েছেন, আর কেউ কারও সন্তানের নাম জু-আয়ে রাখতে পারবেন না। এ হেন স্বৈরশাসক তথা উত্তর কোরিয়ার (North Korea) কমিউনিস্ট নেতা কিম জং উনের জমানায় সে দেশে ধর্মাচরণের স

২ বছরের শিশুর যাবজ্জীবন কারাদণ্ড! কিমের কোরিয়ায় ধর্মাচরণের স্বাধীনতার রিপোর্ট ভয়ঙ্কর

শেষ আপডেট: 27 May 2023 09:20

দ্য ওয়াল ব্যুরো: তাঁর মেয়ের নাম জু-আয়ে। তিনি দেশের শেষ কথা হিসাবে নিদান দিয়েছেন, আর কেউ কারও সন্তানের নাম জু-আয়ে রাখতে পারবেন না। এ হেন স্বৈরশাসক তথা উত্তর কোরিয়ার (North Korea) কমিউনিস্ট নেতা কিম জং উনের জমানায় সে দেশে ধর্মাচরণের স্বাধীনতা সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন সরকার। তাতে যা ছবি উঠেছে তা মধ্যযুগীয় বর্বরতা বললেও কম বলা হবে।

ওই রিপোর্ট আবার উদ্ধৃত করেছে কোরিয়া ফিউচার নামের একটি লাভজনক সংস্থার প্রতিবেদনকে। যেখানে বলা হয়েছে, উত্তর কোরিয়ায় ৭০ হাজার মানুষকে শাস্তির মুখে পড়তে হয়েছে কেবল খ্রিস্টান হওয়ার কারণে। সেখানেই একটি ঘটনার উল্লেখ রয়েছে।

ঘটনাটি ২০০৯ সালের। একটি পরিবার খ্রিস্টান ধর্মালম্বী ছিল। তাঁদের কাছে বাইবেল (Bible) ছিল বলে, পরিবারের বাকি সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই সময়ে ওই পরিবারের একটি শিশুর বয়স ছিল ২ বছর। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় (Jailed 2-Year-Old For Life)।

উত্তর কোরিয়ায় ধর্মাচরণের স্বাধীনতা নিয়ে দু’বছর আগে রাষ্ট্রপুঞ্জেও একাধিক দেশ সরব হয়েছিল। বলা হয়েছিল, বদ্ধ উত্তর কোরিয়ায় বাক স্বাধীনতা, মানবাধিকার জবাই হচ্ছে। রিপোর্টে এও উল্লেখ রয়েছে, খ্রিস্টান হওয়ার অপরাধে উত্তর কোরিয়ায় মহিলাদের অবস্থা সাংঘাতিক জায়গায় পৌঁছেছে। কাউকে বিনা বিচারে আটকে রাখা হচ্ছে, কাউকে ক্ষমতাশালীদের সঙ্গে যৌন মিলনে বাধ্য করা হচ্ছে।

খ্রিস্টান ধর্ম সম্পর্কে প্রাতিষ্ঠানিকভাবে উত্তর কোরিয়ায় ঘৃণা তৈরি হয় বলে দাবি করা হয়েছে রিপোর্টে। যাঁরা পিয়ংইয়ংয়ের স্বৈর শাসন থেকে মুক্তি পেতে অন্য দেশে পাড়ি দিয়েছেন, তাঁদেরই অনেকে বলেছেন, সে দেশের পাঠ্য পুস্তকে লেখা রয়েছে খ্রিস্টান মানেই তারা রক্তচোষা। তবে যে রিপোর্ট মার্কিন প্রশাসন প্রকাশ করেছে তা নির্মম বলেই মত অনেকের।

ইমরান আরও কোণঠাসা, দেশ ছাড়তে পারবেন না, তাঁকে ছেড়ে গেছেন ৭০ শীর্ষ নেতা


```