Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

North Korea: কিমের দেশে করোনাকে সামলানো যাচ্ছে না, তিন দিনে আক্রান্ত ৮ লক্ষের বেশি! ধুঁকছে উত্তর কোরিয়া

দ্য ওয়াল ব্যুরো: দু’দিন আগেই উত্তর কোরিয়া (North Korea) জানিয়েছিল তাদের দেশে প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলেছে (Covid 19)। মৃত্যুও হয়েছে একজনের। রবিবার নতুন করে ১৫ জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে সেদেশে, যাঁদের মৃত্যুর কারণ হিসেবে দেখান

North Korea: কিমের দেশে করোনাকে সামলানো যাচ্ছে না, তিন দিনে আক্রান্ত ৮ লক্ষের বেশি! ধুঁকছে উত্তর কোরিয়া

শেষ আপডেট: 15 May 2022 05:00

দ্য ওয়াল ব্যুরো: দু’দিন আগেই উত্তর কোরিয়া (North Korea) জানিয়েছিল তাদের দেশে প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলেছে (Covid 19)। মৃত্যুও হয়েছে একজনের। রবিবার নতুন করে ১৫ জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে সেদেশে, যাঁদের মৃত্যুর কারণ হিসেবে দেখানো হয়েছে ‘জ্বর’।

উত্তর কোরিয়ার সরকারি মিডিয়া (Kim Jong Un) বলছে এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪২ জন। কিন্তু দেশের কোভিড আক্রান্তের সংখ্যাটা ভয় ধরানোর মতো (North Korea)। সেদেশে মোট সংক্রমিত ৮ লক্ষ ২০ হাজার ৬২০ জন। তাঁদের মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ৩ লক্ষ ২৪ হাজার ৫৫০ জন।

আরও পড়ুন: আজই বর্ষা ঢুকছে আন্দামান সাগরে! দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

যদি দু’দিন আগে কিম জং উনের (Kim Jong Un) দেশে প্রথম করোনা আক্রান্তের খোঁজ মেলে, তাহলে মাত্র তিন দিনে সংক্রমণ কার্যত শিখরে পৌঁছে গেছে বলা যায়। পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে লকডাউন জারি করে দিয়েছেন কিম। কিন্তু স্বস্তি মিলছে না।  

কিম জং উন প্রশাসন করোনাকে খুব একটা গুরুত্ব সহকারে দেখেনি প্রথম থেকেই। সেই কারণেই এমন বাড়াবাড়ি হল বলে মনে করা হচ্ছে। গোটা বিশ্বের উদাহরণ থেকেও তারা শিক্ষা নেয়নি। এখনও কিমের দেশে কোভিডের বিরুদ্ধে কোনও টিকাকরণ শুরু করা হয়নি। এমনকি কোভিড পরীক্ষার উপরেও জোর দেওয়া হয়নি বলে অভিযোগ।

বৃহস্পতিবার উত্তর কোরিয়া জানিয়েছিল তাদের রাজধানীতে মারাত্ম সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। তারপরেই দেশব্যাপী লকডাউন ঘোষণা করে দেন প্রশাসক কিম। ব্যবসা বাণিজ্য, পণ্য উৎপাদন, পরিবহণ ব্যবস্থা সমস্ত বন্ধ করে দেওয়া হয়।


```