Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

কপ্টার নামল বোকারোয়, সড়ক পথে এসে যোগীর সভা পুরুলিয়ায়, ভিড় ভালোই

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: শেষবেলা পর্যন্ত চলছিল টানাপড়েন। ছিল উত্তেজনাও। মেলেনি হেলিকপ্টার নামার অনুমতি। সভার তো নয়ই। তবু শেষ পর্যন্ত ঝাড়খণ্ডে হেলিকপ্টার থেকে নেমে সড়কপথে এসে পুরুলিয়ার ভাঙরা গ্রামে সভা করলেন যোগী আদিত্যনাথ। সভায় ভিড়ের

কপ্টার নামল বোকারোয়, সড়ক পথে এসে যোগীর সভা পুরুলিয়ায়, ভিড় ভালোই

শেষ আপডেট: 4 February 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: শেষবেলা পর্যন্ত চলছিল টানাপড়েন। ছিল উত্তেজনাও। মেলেনি হেলিকপ্টার নামার অনুমতি। সভার তো নয়ই। তবু শেষ পর্যন্ত ঝাড়খণ্ডে হেলিকপ্টার থেকে নেমে সড়কপথে এসে পুরুলিয়ার ভাঙরা গ্রামে সভা করলেন যোগী আদিত্যনাথ। সভায় ভিড়ের বহরে রীতিমতো আত্মতুষ্ট বিজেপি নেতারা। নবকুঞ্জের মাঠে বেশ বড়সড় জনতার সামনে পশ্চিমবঙ্গে রাজনৈতিক আজাদি চাইলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। বললেন, “সন্ত্রাস হচ্ছে বাংলায়। সেই সন্ত্রাস দমন করতেই এসেছি। উত্তরপ্রদেশে গুন্ডারা ভিক্ষে করে। আর এ রাজ্যে গুন্ডারা ভোট করায়। ” নবকুঞ্জের সভায় যোগী আসবেন কি না তাই নিয়ে সংশয় ছিল শেষ মুহূর্ত পর্যন্ত। যেহেতু জেলা প্রশাসন জনসভা আটকাতে মরিয়া ছিল, তাই এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছিলেন বিজেপির জেলা নেতৃত্ব। শোনা যাচ্ছিল, ঝাড়খণ্ডে হেলিকপ্টার থেকে নামবেন তিনি। তারপর সড়ক পথে আসবেন পুরুলিয়ায়। কিন্তু এ ব্যাপারে প্রকাশ্যে মুখ খোলেননি কেউ। এ দিন বোকারোর বারোমেস্যায় নামে যোগীর হেলিকপ্টার। সেখান থেকে গাড়িতে করে ২৮ কিলোমিটার পথ পার হয়ে সভাস্থলে পৌঁছোন তিনি। রাস্তায় বেশ কিছু জায়গায় বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা। তবে বড় গণ্ডগোল কিছু হয়নি। প্রশাসনের বিনা অনুমতিতে সভা হলেও বাধা আসেনি পুলিসের তরফ থেকেও। https://www.youtube.com/watch?v=KnVH0bo_u1o&feature=youtu.be বেলা ৪টে ৩৩ মিনিট নাগাদ সভাস্থলে পৌঁছোন যোগী। ততক্ষণে জমাট ভিড় নবকুঞ্জের মাঠে। যোগী ছাড়াও সভায় ভাষণ দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপি নেতা রাহুল সিনহা। রাজ্যে অনুন্নয়নের অভিযোগ করে যোগী বললেন, “ রাস্তা দিয়ে যখন আসছিলাম, দেখছিলাম ভাঙা ঘর, বিদ্যুৎ নেই, সেচের জল নেই। এ কোন বাংলা। তৃণমূলের গুন্ডাদের পকেটে যাতে টাকা না যায়, তার জন্য কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ৬ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মোদীজী।” ১৪ মিনিটের ভাষণে ফেললেন হিন্দুত্বের তাসও। বললেন, “হিন্দু বলে গর্ব অনুভব করুন সবাই।” প্রশাসনের অনুমতি না মেলায় আজ বাঁকুড়ায় যোগীর নির্ধারিত সভা বাতিল হয়েছে আগেই। একই কারণে ২ ফেব্রুয়ারি বাতিল হয়েছিল বালুরঘাট ও রায়গঞ্জের সভা। শেষপর্যন্ত পুরুলিয়ায় সভা করে ফের বোকারো থেকেই হেলিকপ্টারে চড়লেন যোগী। আরও পড়ুন:

#Breaking: রাজীব ধর্ণায় নয়, নিরাপত্তায় ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি স্যাড-ব্যাড-ম্যাড: মমতা

https://thewall.in/2019/02/news-state-home-ministries-letter-to-rajeev-kumar-sad-and-unfortunate-comments-mamata/

```