Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

কল্যাণীর সরকারি হাসপাতালে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের চেষ্টা! গ্রেফতার এক্স-রে টেকনিশিয়ান

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: সরকারি হাসপাতালের ভিতর মেডিকেল পড়ুয়া তরুণীকে (medical student) ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল ডিজিটাল এক্স-রে ইউনিটের টেকনিশিয়ানকে (X-ray technician)। ঘটনাটি ঘটেছে কল্যাণী কলেজ অব মেডিসিন অ্যান্ড জেএনএ

কল্যাণীর সরকারি হাসপাতালে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের চেষ্টা! গ্রেফতার এক্স-রে টেকনিশিয়ান

শেষ আপডেট: 17 September 2023 02:47

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: সরকারি হাসপাতালের ভিতর মেডিকেল পড়ুয়া তরুণীকে (medical student) ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল ডিজিটাল এক্স-রে ইউনিটের টেকনিশিয়ানকে (X-ray technician)। ঘটনাটি ঘটেছে কল্যাণী কলেজ অব মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে (Kalyani JNM hospital)। এই ঘটনার জেরে স্বাভাবিকভাবেই অন্যান্য পড়ুয়াদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতালের ভিতর তরুণীদের নিরাপত্তা কোথায়, সেই নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ।

যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সেই যুবক হাসপাতালের কর্মী নয়। (Kalyani JNM hospital)

পুলিশ সূত্রে খবর, জেএনএম মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রী বৃহস্পতিবার রাতে এক্স-রে করতে যান ওই ইউনিটে। অভিযোগ, সেই সময় ওই এক্স-রে ইউনিটে থাকা যুবক তাঁর সঙ্গে অশালীন আচরণ করে। এমনকী তাঁকে ধর্ষণের চেষ্টাও করে। কোনওরকমে ওই যুবকের হাত ছাড়িয়ে সেখান থেকে পালান সেই ডাক্তারি পড়ুয়া। এরপর রাতেই ওই ছাত্রী মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাছে বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। সেখান থেকে কলেজ কর্তৃপক্ষ কল্যাণী থানায় অভিযোগ জানিয়ে পাঠিয়ে দেয়।

ছাত্রীর মুখ থেকে গোটা বিষয়টি শোনার পরেই পুলিশ ওই অভিযুক্ত যুবকের বাড়িতে গিয়ে তাকে গ্রেফতার করে। জানা গিয়েছে, ধৃত যুবকের বাড়ি পূর্ব মেদিনীপুরে। কল্যাণীর জেএনএম হাসপাতালে কাজের সুবাদে সেখানেই সে বাড়ি ভাড়া নিয়ে থাকত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে কল্যাণী কলেজ অব মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে সুপার চিকিৎসক সৌম্যজ্যোতি বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা ওই ছাত্রীর থেকে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানোর ব্যবস্থা করেছি। এসব বিষয় একেবারেই বরদাস্ত করা হবে না। পুলিশ তদন্ত করছে।”

আধার বায়োমেট্রিক ক্লোন করে শিক্ষকের অ্যাকাউন্ট থেকে টাকা লোপাট, সংক্রমণ ঘটছে প্রতারণায়


```