এসি কামরায় বৃষ্টিতে ভিজলেন তবলা বাদক ওস্তাদ সাবির খান, সৌজন্যে ভারতীয় রেল
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় রেলের প্রতি ক্ষোভ রয়েছে এ দেশের জনগণের একটা বড় অংশের। এ বার সেই তালিকায় এলেন বিশ্ব বিখ্যাত তবলা বাদক ওস্তাদ সাবির খান।
ওস্তাদ কেরামতুল্লা খানের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে রবিবার আলিপুর দুয়ারের রেল ইনস্টিটিউট হলে একটি উচ্
শেষ আপডেট: 29 July 2018 14:40
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় রেলের প্রতি ক্ষোভ রয়েছে এ দেশের জনগণের একটা বড় অংশের। এ বার সেই তালিকায় এলেন বিশ্ব বিখ্যাত তবলা বাদক ওস্তাদ সাবির খান।
ওস্তাদ কেরামতুল্লা খানের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে রবিবার আলিপুর দুয়ারের রেল ইনস্টিটিউট হলে একটি উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে যোগ দিতেই শনিবার শিয়ালদহ থেকে কাঞ্চন কন্যা এক্সপ্রেসে ওঠেন তিনি। কিন্তু রাত সাড়ে বারোটা নাগাদ আচমকাই ঘুম ভেঙে যায় তাঁর। লক্ষ্য করেন ট্রেনের জানলা দিয়ে কামরায় ঢুকছে বৃষ্টির জল। জলের ছাঁটে ভিজেও যান তিনি।

ওস্তাদ সাবির খান জানিয়েছেন, এরপর ঘণ্টা দুই নিজের বার্থে বসে অপেক্ষা করেন তিনি। তারপর টিকিট পরীক্ষক গেলে গোটা বিষয়টি তাঁকে জানানো হয়। তিনি সিট পরিবর্তন করে দেন। এবং ভারতীয় রেলে অভিযোগ জানাতে বলেন। এই ঘটনায় যারপরনাই হতবাক হয়ে গিয়েছেন ওস্তাদ সাবির খান। খানিকটা বিরক্তও হয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে আরও অনেক যাত্রীই বিপাকে পড়েছিলেন। প্রায় সারা রাত ঘুমোতেও পারেননি তাঁরা।

এই ঘটনায় আলিপু দুয়ারের বিধায়ক ডক্টর সৌরভ চক্রবর্তী বলেন, এই হলো ভারতীয় রেলের অবস্থা। ওস্তাদজির এসি টু টায়ার কামরাতেই যদি এমন হাল হয় তাহলে সাধারণ মানুষের অবস্থা যে আরও করুণ তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে রেলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।