Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কাজের সূচি না জানিয়েই রাস্তা খোঁড়া শুরু, পথশ্রী নিয়ে অসন্তাষ মুর্শিদাবাদে

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: পথশ্রীর রাস্তা (Road Development) নিয়ে অসন্তোষ মুর্শিদাবাদে (Murshidabad)। নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। রবিবার হরিহরপাড়া ধরমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার রেজলাপাড়ায় রাস্তা তৈরির কাজ বন্ধ করে বিক্

কাজের সূচি না জানিয়েই রাস্তা খোঁড়া শুরু, পথশ্রী নিয়ে অসন্তাষ মুর্শিদাবাদে

শেষ আপডেট: 14 May 2023 17:23

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: পথশ্রীর রাস্তা (Road Development) নিয়ে অসন্তোষ মুর্শিদাবাদে (Murshidabad)। নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। রবিবার হরিহরপাড়া ধরমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার রেজলাপাড়ায় রাস্তা তৈরির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রেজলাপাড়া হতে সুন্দলপুর নদীর ধার পর্যন্ত এক কিলোমিটার রাস্তা ঢালাইয়ের কাজ শুরু হয় কয়েকদিন আগে। এই জন্য ৩২ লক্ষ ৬২ হাজার টাকা বরাদ্দ হয়।

স্থানীয়দের অভিযোগ, শিডিউল না টাঙিয়ে রাস্তার কাজ শুরু করা হয়েছে। একেবারে নিম্নমানের ইটের কুচি ফেলে তৈরি করা হচ্ছিল রাস্তা।

স্থানীয়দের দাবি, একটি কালভার্ট রয়েছে, সেই কালভার্টকেও বড় করা, রাস্তার দুই পাশের পুকুরের পাশে গার্ডওয়াল দিতে হবে।

স্থানীয়রা আরও জানান, যে তরতিপুর রেজলাপাড়া সহ একাধিক গ্রামের এই একটি রাস্তা। এটি ঠিকঠাক হল খুব সহজেই ডোমকলে বিভিন্ন কাজে যেতে সুবিধা হবে। কিন্তু যদি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হলে কিছুদিনের মধ্যে আবার সে রাস্তা নষ্ট হয়ে যাবে বলে তাঁদের দাবি।

হরিহরপাড়া ব্লকের বিডিও রাজা ভৌমিক জানান, বিষয়টা আমরা খতিয়ে করে দেখা হচ্ছে। যদিও এদিনই রাস্তার কাজ পুনরায় শুরু করা হয়ে গিয়েছে।

মাতৃদিবসে মাকে দারুণ উপহার, আইএসসিতে ৯৯ শতাংশ পেল হাওড়ার সিদ্ধার্থ


```