
শেষ আপডেট: 17 August 2023 12:14
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বাড়ি থেকে মিলল বধূর ঝুলন্ত দেহ (Women Unnatural Death)। ঘটনা ঘিরে হইচই শুরু হয়েছে হাড়োয়া (Haroa) থানার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মোহনপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের নাম কাবেরী হালদার। ৩৫ বছরের কাবেরী শ্বাসকষ্টের সমস্যা ছিল। মাঝে মধ্যে সমস্যা হত বলে জানাচ্ছেন আত্মীয়রা। তাঁরা জানান, মাঝে মধ্যে শ্বাসকষ্ট হত। আর তাতে বুকে যন্ত্রণাও হত কাবেরীর। এর মধ্যে একদিন যন্ত্রণা সহ্য করতে না পেরে বালিশ মুখে চাপা দিয়েছিলেন। পরে তাঁর ছেলে মেয়ে গিয়ে মাকে হাসপাতালে নিয়ে গেছিল।
বুধবার রাতে বাড়ির একটি ঘর থেকে কাবেরীর ঝুলন্ত দেহ মিলেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে বসিরহাট হাসপাতালে পাঠায়। পুলিশের দাবি, ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। পারিবারিক বিবাদ নাকি রোগের যন্ত্রণা সহ্য না করতে পেরে আত্মহত্যা, নাকি এর অন্য কোনও কারণ রয়েছে সেই সমস্ত দিকই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: জল বন্ধ করে শাস্তি! মাতব্বরদের ফতোয়ায় বেঁচে থাকাই দায় দাসপুরের বেশ কয়েকটি পরিবারের