Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

খেলনার ভিতর গাছের বীজ, সবুজায়নের দিশা দেখাচ্ছে পুরুলিয়ার পুতুল ফেরিওয়ালারা

দ্য ওয়াল ব্যুরো: তাঁরা পুতুল ফেরি করেন। মাটির খেলনা বানিয়ে ভিতরে ভরে দেন গাছের বীজ। খেলনা ভাঙলেই বীজ ছড়িয়ে পড়বে মাটিতে। জন্ম নেবে এক নতুন প্রাণ। এই ভাঙা-গড়ার মাঝেই পরিবেশ রক্ষার পাঠ দিতে এগিয়ে এসেছেন পুরুলিয়ার সনকা, সুজাতা, রিনা ও প্রতিম

খেলনার ভিতর গাছের বীজ, সবুজায়নের দিশা দেখাচ্ছে পুরুলিয়ার পুতুল ফেরিওয়ালারা

শেষ আপডেট: 30 July 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: তাঁরা পুতুল ফেরি করেন। মাটির খেলনা বানিয়ে ভিতরে ভরে দেন গাছের বীজ। খেলনা ভাঙলেই বীজ ছড়িয়ে পড়বে মাটিতে। জন্ম নেবে এক নতুন প্রাণ। এই ভাঙা-গড়ার মাঝেই পরিবেশ রক্ষার পাঠ দিতে এগিয়ে এসেছেন পুরুলিয়ার সনকা, সুজাতা, রিনা ও প্রতিমারা। জঙ্গলমহল পুরুলিয়ার মানবাজার ২ নম্বর ব্লকের প্রত্যন্ত গ্রাম রয়না, পাথরডি, কেন্দাজোড়, ছোট রাঙ্গা। এই গ্রামগুলির প্রায় ১২টি স্বনির্ভর দল নিয়ে তৈরি হয়েছে নবীন আশার আলো সাথী মহিলা স্বনির্ভর সংঘ। স্বামী সংসার সামলে এখানেই দিনভর কাজ করেন সনকা, সুজাতার মতো মহিলারা। শহরের স্কুল-কলেজ বা স্বেচ্ছাসেবী সংগঠনের মতো অনেক টাকার প্রকল্প তাঁদের নেই। তবে ভাবনাটা স্বচ্ছ। গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার সচেতনতা গড়ে তুলতে দলবদ্ধ ভাবে এগিয়ে এসেছেন এই সংঘের মহিলারা। নিজেদের হাতে মাটির পুতুল গড়ে পৌঁছে দিচ্ছেন এলাকার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচাদের হাতে। প্রকৃতি ও জীবজগতকে হাতেকলমে চেনাতেই এই মহিলাদের পরিবেশ বাঁচাও অভিযান। স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে গিয়ে ছোটদের তাঁরা বোঝাচ্ছেন কেন গাছের প্রয়োজনীয়তা রয়েছে পরিবেশে। গাছ লাগানোর সুফল কী কী। দূষণ রুখে পরিবেশ বাঁচাতে সবুজায়নের গুরুত্ব কতটা। তাঁদের কথায়, বাচ্চাদের গাছ লাগানোর কাজে উৎসাহ দিতে পুতুলের ভাবনাটাই সবচেয়ে আগে মাথায় আসে। মাটি দিয়ে রাজা-রানি থেকে পশু-পাখি, নানা রকমের পুতুল গড়ে তার ভিতরে ভরে দেওয়া হচ্ছে শাল, সেগুন, পেয়ারা, শিশু ইত্যাদি গাছের বীজ। ছোটদের বোঝানো হচ্ছে এই খেলনা ভেঙে গেলেই ভিতরের বীজ মাটিতে পড়ে তার থেকে ছোট্ট চারা জন্মাবে। কী ভাবে সেই গাছের পরিচর্চা করতে হবে সেটাও শিখিয়ে পড়িয়ে দেওয়া হচ্ছে খুদে পড়ুয়াদের। নবীন আশার আলো সাথী মহিলা স্বনির্ভর সংঘের এক মহিলা জানিয়েছেন, প্রায় ১০০০ খানেক পুতুল তৈরি হয়ে গেছে। এলাকার প্রায় ৭০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে সেগুলো তুলে দেওয়া হয়েছে। পুতুল পেয়ে বাচ্চারা খুব খুশি। তাদের চোখেও এখন সবুজায়নের স্বপ্ন। এই কাজে প্রশাসনের সাহায্য কী মিলেছে? উদয় সাহুর (প্রাথমিক শিক্ষক)কথায়, ‘‘প্রশাসনের সরাসরি সাহায্য নেই। এটা সম্পূর্ণই সুজাতা মান্ডি, মুক্তা মাহাতো, রিনা কর্মকার, সারদি মান্ডি, সনকা মান্ডিদের নিজস্ব উদ্ভাবনা।’’ মহিলাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মানবাজার ২ নম্বর ব্লকের বিডিও তারাশঙ্কর প্রামাণিক। তিনি বলেছেন, ‘‘ওঁদের কথায় নতুন দিনের আশার আলো। একটা গাছ জন্মালেই ওরা জানবে এটা ওদের সাফল্য। আর এই সাফল্যের ছোঁয়া পেতেই ওরা সবাই এখন সবুজের ফেরিওয়ালা।’’

```