Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আলিপুরদুয়ারে সালিশি সভার ‘রায়ে’ আদিবাসী মহিলাকে নগ্ন করে মার, ডিজিকে চিঠি জাতীয় মহিলা কমিশনের

দ্য ওয়াল ব্যুরো: সালিশি সভার 'রায়ে' আদিবাসী মহিলাকে নগ্ন করে ঘোরানো, মারধরের ঘটনায় কঠোর হল জাতীয় মহিলা কমিশন। আলিপুরদুয়ারের ঘটনাটি নিয়ে শোরগোল শুরু হওয়ায় রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলকে (ডিজি) অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারির জন্য ব্য

আলিপুরদুয়ারে সালিশি সভার ‘রায়ে’ আদিবাসী মহিলাকে নগ্ন করে মার, ডিজিকে চিঠি জাতীয় মহিলা কমিশনের

শেষ আপডেট: 15 June 2021 15:05

দ্য ওয়াল ব্যুরো: সালিশি সভার 'রায়ে' আদিবাসী মহিলাকে নগ্ন করে ঘোরানো, মারধরের ঘটনায় কঠোর হল জাতীয় মহিলা কমিশন। আলিপুরদুয়ারের ঘটনাটি নিয়ে শোরগোল শুরু হওয়ায় রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলকে (ডিজি) অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারির জন্য ব্যবস্থা নিতে বলেছে কমিশন। ঘটনাটি সংবাদমাধ্যমে বেরয়। সেটি তাদের নজরে পড়তেই সক্রিয় হয় তারা। ডিজিকে চিঠি পাঠায়। ৩৫ বছরের ওই আদিবাসী মহিলার বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলেছে গ্রামবাসীরা। ‘পরপুরুষের জন্য স্বামীকে ছেড়ে চলে যাওয়া’র শাস্তি হিসাবে তাঁকে নিগ্রহ করেছে তারা। গত বৃহস্পতিবার ওই মহিলা ৬ মাস বাদে স্বামীর ঘরে ফেরেন। সূত্রের খবর,  গ্রামে ফিরতেই তাঁকে চেপে ধরে গ্রামবাসীরা। তাদের মদতেই গ্রামে সালিশি সভা বসে। সেখানেই স্থানীয় প্রবীণ মাতব্ববরা নিদান দেয়, স্বামীকে ছেড়ে পাশের গ্রামের এক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর ‘শাস্তি’ পেতে হবে মহিলাকে। তাঁকে উলঙ্গ করে গ্রামে ঘোরানো, মারধর  করা হয়। ঘটনার একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওতে মহিলাকে বলতে শোনা যাচ্ছে, মারিয়ে না কিতনা মারিয়ে।  সেটি পুলিশের গোচরে আসে রবিবার। জানা গিয়েছে, সালিশি সভার ফতোয়ায় সাজা ভোগের পর মহিলা অসমে বাপের বাড়ি রওনা হন। তবে পুলিশ তাঁকে রবিবার রাতে ফিরিয়ে আনে। তাঁকে দিয়ে অভিযোগ দায়ের করানো হয়। ঘটনায় এফআইআর দায়ের হয়েছে। তাতে নাম থাকা তিনজন গ্রেফতার হয়েছে। আরও আটজন পলাতক। তিনজনকে  সোমবার আলিপুরদুয়ার আদালতে তোলা হয়। তাদের পুলিশি হেফাজতের রাখার নির্দেশ দেয় আদালত। সম্প্রতি রাজ্য রাজনীতিতে হইচই শুরু হয়েছে গত ২ মে বিধানসভা ভোটের ফলে শাসক তৃণমূলের নিরঙ্কুশ জয়ের পর থেকে বিজেপি সহ বিরোধীদের ওপর লাগাতার অত্যাচারের অভিযোগ ঘিরে। সুপ্রিম কোর্টে ২ মহিলা নালিশ জানিয়েছেন, ভোটের ফল বেরনোর পর বিরোধী রাজনৈতিক দল করেন বলে তাঁদের গণধর্ষণ করা হয়েছে।

```