Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

স্যুটকেসের এক কোণে কাঁকড়াবিছের সংসার! ঘুরে এসে ব্যাগ খুলতেই চমকে উঠলেন মহিলা

দ্য ওয়াল ব্যুরো: ছুটি কাটাতে ক্রোয়েশিয়া (Croatia) গিয়েছিলেন মহিলা। ঘোরাঘুরি সেরে বাড়ি ফিরে যখন ব্যাগপত্র খুলতে বসলেন, তখন ব্যাগ (Suitcase) থেকে বের হল এমন জিনিস, যাতে আত্মারাম খাঁচাছাড়া হয়ে যাওয়ার জোগাড় মহিলার! অস্ট্রিয়ার (Austria) ন্যা

স্যুটকেসের এক কোণে কাঁকড়াবিছের সংসার! ঘুরে এসে ব্যাগ খুলতেই চমকে উঠলেন মহিলা

শেষ আপডেট: 31 July 2022 09:18

দ্য ওয়াল ব্যুরো: ছুটি কাটাতে ক্রোয়েশিয়া (Croatia) গিয়েছিলেন মহিলা। ঘোরাঘুরি সেরে বাড়ি ফিরে যখন ব্যাগপত্র খুলতে বসলেন, তখন ব্যাগ (Suitcase) থেকে বের হল এমন জিনিস, যাতে আত্মারাম খাঁচাছাড়া হয়ে যাওয়ার জোগাড় মহিলার!

অস্ট্রিয়ার (Austria) ন্যাটার্নবাখ থেকে ক্রোয়েশিয়া ঘুরতে গিয়েছিলেন ওই মহিলা। ছুটি কাটিয়ে শনিবার বাড়ি ফেরেন তিনি। তখনই জিনিসপত্র বের করতে বসে তিনি দেখেন, তাঁর স্যুটকেসের ভিতর নিশ্চিন্তে বসে আছে মা এবং ছানা-সহ ১৮টি কাঁকড়াবিছে (Scorpion) ! প্রত্যেকেই দিব্যি জীবিত।

ধাতস্থ হওয়ার পর একটি অ্যানিমাল রেস্কিউ সংস্থার সঙ্গে যোগাযোগ করেন তিনি। তারাই এসে উদ্ধার করে নিয়ে যায় কাঁকড়াবিছেগুলিকে।

সংস্থার এক সদস্য জানিয়েছেন, 'বাচ্চাসহ একটি মা কাঁকড়াবিছে রয়েছে। প্রাণীগুলি এখন সুরক্ষিত অবস্থাতেই আছে, এবং তাদের আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে। বর্তমানে তারা লিনজ অ্যানিমাল শেল্টারে রয়েছে। তাদের ক্রোয়েশিয়াতে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।'

এটাই প্রথমবার নয়। গত মাসেই ক্রোয়েশিয়া ফেরত এক মহিলার ব্যাগ থেকে একইভাবে কাঁকড়াবিছে উদ্ধার করা হয়েছিল। তবে তিনি বিদেশ ভ্রমণ সেরে ফেরার ৩ সপ্তাহ পর সেই ভয়ঙ্কর অতিথির সন্ধান পেয়েছিলেন।

পৃথিবীতে প্রায় ২ হাজার প্রজাতির কাঁকড়াবিছে পাওয়া যায়। তবে এগুলির মধ্যে মাত্র ৩০-৪০টি প্রজাতিরই মানুষকে মেরে ফেলার মতো বিষ রয়েছে। ক্রোয়েশিয়াতে যে কাঁকড়াবিছেগুলি দেখা যায়, সেগুলির কোনওটিই প্রাণঘাতী নয়। তবে তাদের কামড় অত্যন্ত যন্ত্রণাদায়ক বলেই জানা গেছে।

শ্যুটিংয়ের ফাঁকে কাশী বিশ্বনাথ দর্শন! সাতসকালে পুজো দিয়ে কী চাইলেন দেব


```