Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শিরশিরানি ঠান্ডা কম, তাপমাত্রা একটু বেশি, ডিসেম্বরে শীতের মেজাজ থাকবে রাজ্যজুড়েই

দ্য ওয়াল ব্যুরো: বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ে গেছে কলকাতায়। উত্তরের পাহাড় থেকে দক্ষিণের সমতল, শীতের মেজাজ বেশ খাসা। এই ক’দিনের কনকনে ঠান্ডায় প্যাচপ্যাচে গরমের দিন ভুলে গেছে শহরবাসী। ভোর থেকে হাল্কা কুয়াশা আর রাত নামলেই শিরশিরানি ঠান্ডা

শিরশিরানি ঠান্ডা কম, তাপমাত্রা একটু বেশি, ডিসেম্বরে শীতের মেজাজ থাকবে রাজ্যজুড়েই

শেষ আপডেট: 23 December 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ে গেছে কলকাতায়। উত্তরের পাহাড় থেকে দক্ষিণের সমতল, শীতের মেজাজ বেশ খাসা। এই ক’দিনের কনকনে ঠান্ডায় প্যাচপ্যাচে গরমের দিন ভুলে গেছে শহরবাসী। ভোর থেকে হাল্কা কুয়াশা আর রাত নামলেই শিরশিরানি ঠান্ডা। তাপমাত্রা সটান নেমে গিয়েছিল ১১ ডিগ্রিতে। তবে গতকাল আর আজ মিলিয়ে তাপমাত্রা কিছুটা বেড়েছে গাঙ্গেয় বঙ্গে। তবে শীতের আমেজ আছে ভালই। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, নতুন বছর পড়ার আগে জমিয়েই ব্যাট করবে শীত। বড়দিনের পরে উত্তুরে হিমেল হাওয়ায় ফের তাপমাত্রা নামতে পারে দক্ষিণের জেলাগুলিতে। উত্তরে এমনিতেই কনকনে ঠান্ডা। বছর শেষে আরও পারদ পতনের সম্ভাবনা আছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল ২৫.২ ডিগ্রিতে, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৪ শতাংশ। সকালের দিকে হাল্কা কুয়াশা ছিল। তবে বেলা বাড়তেই আকাশ পরিষ্কার করে ঝলমলে রোদ উঠেছে। হাওয়া অফিস বলেছে, ঘন কুয়াশার দাপট এখন কিছুটা কম। দিনকয়েক আগেও যেমন ভোর হলেই স্তরে স্তরে জড়িয়ে ধরছিল কুয়াশা, তা এখন অতটা নেই। দৃশ্যমানতা বেড়েছে। এখন ভোরের দিকে হাল্কা কুয়াশা থাকছে। তারপর পরিষ্কার ঝকঝকে আকাশ। তবে ঠান্ডার আমেজ থাকছে দিনভর। আগামী কয়েকদিনও এমনই আবহাওয়া থাকবে বলে জানা গেছে। পুরুলিয়া, বীরভূম, দুই মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রামে শৈত্যপ্রবাহ চলছে দিনকয়েক ধরেই। হাওয়া অফিস জানাচ্ছে, ঠান্ডা আরও জাঁকিয়ে পড়বে এই জেলাগুলিতে। তাপমাত্রার পারদ নামতে পারে ২ থেকে ৪ ডিগ্রিতে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি ও দুই চব্বিশ পরগনাতেও তাপমাত্রা নামবে আরও কিছুটা। পাহাড়ে ঠান্ডা বাড়বে আগামী কয়েকদিনে। তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রির নিচে নেমে যেতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। দক্ষিণ-পূর্ব আরব সাগরে ঘূর্ণাবর্ত জট পাকিয়েছে। মলদ্বীপ সংলগ্ন এলাকায় নিম্নচাপের সম্ভাবনা আছে। সপ্তাহের শেষে বৃষ্টি হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ঘন কুয়াশায় সতর্কতা জারি হয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে। বিহার, উত্তরপ্রদেশে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। আজ থেকে পশ্চিমী ঝঞ্ঝা হুড়মুড়িয়ে ঢুকে পড়বে জম্মু-কাশ্মীরে। সপ্তাহের শেষে বরফ পড়তে পারে ভূস্বর্গে। বিহার, ঝাড়খণ্ডে আবার ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে।

```