Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বাংলার দুয়ারে শীত, কলকাতাতে কুড়ি, পাহাড়ে দশের নীচে

দ্য ওয়াল ব্যুরো: বর্ষা বিদায় নিয়েছে। নিম্নচাপও তল্পিতল্পা গুটিয়ে ফেরার পথে। বৃষ্টির চোখ রাঙানি সরতেই কনকনে উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে রাজ্যে (Weather Update)। বাতাসে এখন জলীয় বাষ্পের প্যাচপ্যাচানি নেই। শুষ্ক হাওয়ায় শীতের আমেজ আসছে শহরে।

বাংলার দুয়ারে শীত, কলকাতাতে কুড়ি, পাহাড়ে দশের নীচে

শেষ আপডেট: 2 November 2021 06:07

দ্য ওয়াল ব্যুরো: বর্ষা বিদায় নিয়েছে। নিম্নচাপও তল্পিতল্পা গুটিয়ে ফেরার পথে। বৃষ্টির চোখ রাঙানি সরতেই কনকনে উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে রাজ্যে (Weather Update)। বাতাসে এখন জলীয় বাষ্পের প্যাচপ্যাচানি নেই। শুষ্ক হাওয়ায় শীতের আমেজ আসছে শহরে। সকালের দিকে হাল্কা কুয়াশা, রাত হলেই তাপমাত্রা নামছে। ঠান্ডা পড়ছে পাহাড়েও। যদিও আগামী কয়েকদিন পাহাড়ি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর হাওয়া অফিস। ভোর হলেই শিরশিরানিভাব। শুষ্ক হাওয়ায় টান ধরছে হাতে-পায়ে। আবহবিদরা আগেই বলেছিলেন, নিম্নচাপের কালো মেঘ সরলেই উত্তুরে হাওয়া ঢুকবে রাজ্যে। তাই হচ্ছে। দক্ষিণবঙ্গে এখন বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশ। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। হাওয়া অফিস বলছে, রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে থাকবে। সকালের দিকে মনোরম পরিবেশ থাকবে। আগামী এক সপ্তাহ হেমন্তের শিরশিরানি হাওয়া ও শীত শীত ভাব উপভোগ করবে শহরবাসী। পশ্চিমের জেলাগুলিতে এখনই তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমে গেছে। মেঘ মুক্ত ঝলমলে আকাশ। শ্রীনিকেতনে তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে নেমে গেছে। পানাগড়, পুরুলিয়া, বাঁকুড়াতে ১৯ ডিগ্রির নীচে। কনকনে ঠান্ডা পড়ছে পাহাড়েও। দার্জিলিঙের তাপমাত্রা এখনই দশের নীচে, ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ মঙ্গলবার পর্যন্ত হাল্কা বৃষ্টির সম্ভাবনা পাহাড়ে। বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। পাহাড়ি জেলাগুলিতে আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা কিছুটা কমবে। সকালের দিকে ঘন কুয়াশা থাকবে। হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ রয়েছে যেটি তামিলনাড়ু, শ্রীলঙ্কার উপকূলের কাছে অবস্থান করছে। এটি ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে কেরল উপকূল হয়ে আরব সাগরের দিকে যাবে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```