Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

জাঁকিয়ে শীত কাল থেকেই, তবে নিম্নচাপ এখনও সক্রিয়! কোথায় কোথায় বৃষ্টি

দ্য ওয়াল ব্যুরো: জাঁকিয়ে শীত পড়তে আর মাত্র এক দিন। এমনটাই বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস। আবহাওয়া আধিকারিকরা জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার পরেই শীত ঢুকতে পারে রাজ্যে। সব ঠিক থাকলে আগামী কাল, শনিবার থেকেই তাপমাত্রা কমবে কলকাতা ও দক্ষিণবঙ্গে। উত্

জাঁকিয়ে শীত কাল থেকেই, তবে নিম্নচাপ এখনও সক্রিয়! কোথায় কোথায় বৃষ্টি

শেষ আপডেট: 9 December 2021 07:13

দ্য ওয়াল ব্যুরো: জাঁকিয়ে শীত পড়তে আর মাত্র এক দিন। এমনটাই বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস। আবহাওয়া আধিকারিকরা জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার পরেই শীত ঢুকতে পারে রাজ্যে। সব ঠিক থাকলে আগামী কাল, শনিবার থেকেই তাপমাত্রা কমবে কলকাতা ও দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও শীতের আমেজ। উত্তুরে হাওয়া দাপট আরও বাড়বে। আগামী দু'দিন কুয়াশার সতর্কতা রয়েছে।   আজ, বৃহস্পতিবার, কলকাতায় সকালের দিকে আংশিক মেঘলা আকাশ, বেলা বাড়লে আকাশ পরিষ্কার। রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। আগামী কয়েকদিনে আরও কমবে রাতের তাপমাত্রা। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি। দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে আজ। কলকাতা, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সকালের দিকে আংশিক মেঘলা আকাশ। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবারের পরে স্বাভাবিকের নীচে নামবে কলকাতার তাপমাত্রা। গোটা দক্ষিণবঙ্গেই শীতের আমেজ আসবে সপ্তাহের শেষে। পূবালি হাওয়ার প্রভাব কমবে, বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া রাজ্যে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও শীতের আমেজ ক্রমশ বাড়বে। শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী কয়েকদিন তাপমাত্রার তারতম্যে জলীয়বাষ্প থাকায় কুয়াশা হতে পারে। এর মধ্যেই আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর পশ্চিম ভারতে। এর প্রভাবে  বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা আছে জম্মু-কাশ্মীর, লাদাখ, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং উত্তর প্রদেশের কিছু অংশে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, লাদাখ, জম্মু-কাশ্মীরে তুষারপাতেরও সম্ভাবনা আছে। হালকা বৃষ্টি ও ঘন কুয়াশা হতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশের কিছু অংশে। আগামী কয়েকদিন তাপমাত্রা কমবে উত্তর-পশ্চিম এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে। আরও একটি নিম্নচাপের অক্ষরেখা বিস্তৃত দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। এর প্রভাবে ওড়িশা, অন্ধ্র ও তামিলনাড়ু উপকূলে বৃষ্টি হবে। কেরল, তামিলনাড়ু, পণ্ডিচেরিতেও বৃষ্টির সম্ভাবনা। পূর্ব ভারতের বেশ কিছু এলাকাও ভিজবে শীতের বৃষ্টিতে।

```