Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

জলপাইগুড়িতে লকডাউন ঘোষণায় চাপে জেলা প্রশাসন, সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকালেই চলতি মাসে চার দিন লকডাউনের সিদ্ধান্ত নেয় জলপাইগুড়ি পুরসভা। জানানো হয়েছিল, আগামী ১৯, ২২, ৩০ ও ৩১ জানুয়ারি জলপাইগুড়িতে সব বন্ধ থাকবে। পুরসভার তরফে বলা হয়েছিল, এই চারদিন জলপাইগুড়িতে কেবলমাত্র ওষুধের দোকান ছাড়া বা

জলপাইগুড়িতে লকডাউন ঘোষণায় চাপে জেলা প্রশাসন, সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি

শেষ আপডেট: 17 January 2022 18:31

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকালেই চলতি মাসে চার দিন লকডাউনের সিদ্ধান্ত নেয় জলপাইগুড়ি পুরসভা। জানানো হয়েছিল, আগামী ১৯, ২২, ৩০ ও ৩১ জানুয়ারি জলপাইগুড়িতে সব বন্ধ থাকবে। পুরসভার তরফে বলা হয়েছিল, এই চারদিন জলপাইগুড়িতে কেবলমাত্র ওষুধের দোকান ছাড়া বাকি বাজার, হাট সব কিছু বন্ধ থাকবে। বন্ধ থাকবে টোটো ও অন্যান্য গণপরিবহণ। কিন্তু বেলা গড়াতেই সেই সিদ্ধান্ত নিয়ে হইচই পড়ে গেল গোটা জেলায়। না জানিয়ে পুরসভা এহেন সিদ্ধান্ত নেওয়ায় কার্যত চরম অস্বস্তিতে পড়েছে জেলা প্রশাসন। পুরসভাকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদনও করেছেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু। সূত্রের খবর, এই নিয়ে মঙ্গলবার পুরসভায় ফের একবার বৈঠক হতে পারে। তারপর আংশিক লকডাউনও নতুন করে ঘোষণা করা হতে পারে। রাজ্যে কোভিডের তৃতীয় ঢেউয়ে এখনও পর্যন্ত সম্পূর্ণ লকডাউন আর কোথাও হয়নি। জলপাইগুড়িতেই প্রথম লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জেলাশাসকের তৎপরতায় সেই আশা এখন প্রায় নেই বললেই চলে।

```