Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মুকুল কি পদ্মে ফুটবেন? অনুপমের ফেসবুক পোস্টে নয়া জল্পনা

দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাত থেকে কী কাণ্ডটাই না হচ্ছে। দ্য ওয়াল-এই প্রথমেই লেখা হয়েছিল, মুকুল রায়কে (Mukul Roy) নিয়ে দু’জন ছেলে চম্পট দিয়েছে। সেই মর্মে এয়ারপোর্ট থানায় বাবার নামে নিখোঁজ ডায়েরি করেন ছেলে শুভ্রাংশু রায়। তারপর রাতেই জানা যায়,

মুকুল কি পদ্মে ফুটবেন? অনুপমের ফেসবুক পোস্টে নয়া জল্পনা

শেষ আপডেট: 18 April 2023 08:15

দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাত থেকে কী কাণ্ডটাই না হচ্ছে। দ্য ওয়াল-এই প্রথমেই লেখা হয়েছিল, মুকুল রায়কে (Mukul Roy) নিয়ে দু’জন ছেলে চম্পট দিয়েছে। সেই মর্মে এয়ারপোর্ট থানায় বাবার নামে নিখোঁজ ডায়েরি করেন ছেলে শুভ্রাংশু রায়। তারপর রাতেই জানা যায়, মুকুল রায় দিল্লি গিয়েছেন। মঙ্গলবার সকালে যখন মুকুল নিয়ে আন্দোলিত বাংলা তথা দিল্লি তখন ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট করলেন বিজেপির (BJP) কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা (Anupam Hazra)।

অনুপম ফেসবুকে লিখেছেন, ‘প্রত্যাবর্তন।’ স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়, মুকুল নিয়েই কি এই পোস্ট? তাহলে কি আবার পদ্মে ফুটতে চলেছেন মুকুল?

বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম অবশ্য ধোঁয়াশা জিইয়ে রেখেছেন। তাঁর কথায়, ‘ভারতের রাজনীতি বড়ই বিচিত্র। কখন কী হয় কিচ্ছু বলা যায় না। আবার রাজনীতিতে কিছু অসম্ভবও না। আজকের দিনটা অপেক্ষা করুন। দেখুন না কী হয়!’

একটি সূত্রে জানা গিয়েছে, কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে যোগাযোগ করে দিল্লি গিয়েছেন মুকুল। যদিও এ ব্যাপারে স্পষ্ট কোনও তথ্য নেই। ছেলে শুভ্রাংশু বলেছেন, ‘বাবা মানসিক রোগী। তাঁকে হাগিস পরিয়ে রাখতে হয়। সেই মানুষটাকে নিয়ে রাজনীতি হচ্ছে। এটা একেবারেই ঠিক নয়।’

মুকুলবাবুর সম্প্রতি মাথায় অস্ত্রোপচারও হয়েছে। দিল্লিতে নেমে তিনি যা বলেছেন তাতেও অসংলগ্নতা ধরা পড়েছে বলে মত অনেকের। মুকুল দিল্লি বিমানবন্দরে বলেন, ‘আমি তো এখানকার এমএলএ, এমপি। আমি দিল্লি আসব না!’

মুকুলবাবু অনেকদিন ধরেই কথাবার্তায় ভারসাম্য রাখতে পারছেন না। তৃণমূলে যোগ দেওয়ার পর একবার বীরভূমে অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, ‘ভারতীয় জনতা পার্টি মানেই তো তৃণমূল।’ তারপর কেষ্ট বলেছিলেন, ‘মুকুলদা কেমন একটা হয়ে গেছেন। কোনও তালই নেই। কী যে বলছেন!’ এখন দেখার মুকুল দিল্লিতে গিয়ে ঠিক কী করেন। সত্যিই তাঁর প্রত্যাবর্তন হয় কি না!

মুকুল রায় মানসিক ভাবে অসুস্থ, তাঁকে হাগিস পরাতে হয়, বাবাকে নিয়ে রাজনীতি হচ্ছে: শুভ্রাংশু


```