
শেষ আপডেট: 12 July 2023 18:35
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত রাজ্যসভার বিদায়ী সাংসদ সুখেন্দুশেখর রায়ের (Sukhendu sekhar roy) স্ত্রী মহাশ্বেতা রায়। দীর্ঘ দিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। সূত্রের খবর, ভোরবেলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবীর ইচ্ছে ছিল শুখেন্দুবাবু যেন আবার রাজ্যসভার সাংসদ হন। এদিন স্ত্রী মারা যাওয়ার পর শুখেন্দুশেখর রায় হাসপাতাল থেকে বাড়ি চলে যান। তারপর তৈরি হয়ে বাড়ি থেকে কাগজপত্র নিয়ে বিধানসভায় যান, মনোনয় ন জমা দেন। বিধানসভায় অন্যান্যদের জানান তাঁর স্ত্রী প্রয়াত হয়েছেন। তাঁকে তাড়াতাড়ি ফিরতে হবে। এরপর বিধানসভা থেকে ফিরে গিয়ে স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করেন।
পরিবার সূত্রে জানা গেছে, মহাশ্বেতাদেবী দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। গত কয়েকদিন ধরে তাঁর শরীরিক অবস্থার অবনতি হয়। তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় ভুগছিলেন তিনি। আজ সকালে তাঁর মৃত্যু হয় হাসপাতালেই। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া সাংসদ, বিধায়করাও সমবেদনা জানান তাঁকে।
মহাশ্বেতাদেবী রেখে গেলেন তাঁর স্বামী, একমাত্র কন্যা, জামাই ও নাতনিকে। সংসারের কাজের পাশপাশি গান-বাজনা নিয়েই তিনি ব্যস্ত থাকতেন। স্ত্রীর মৃত্যুতেপর শোকহত সাংসদ সুখেন্দুশেখর রায় জানিয়েছেন, তাঁর পাশে সব সময় ছিলেন, এমন এক জন ভাল মানুষকে হারিয়েছেন তিনি। ভাল বন্ধুকে হারিয়েছেন।