Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

অন্য দলে গেলেই ছ'বছরের জন্য বহিষ্কার, শৃঙ্খলার ছক ভেঙে শোভনে নীরব তৃণমূল

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের হলটা কী? জনপ্রতিনিধিরা দল ছেড়ে অন্য দলে গেলেই পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে তাঁকে ছ'বছরের জন্য বহিষ্কার করবেন, এটাই ছিল এত দিন দস্তুর । কিন্তু শোভন চট্টোপাধ্যায় বিজেপি-তে যোগ দেওয়ার পর সাত রাত্রি কেটে গি

অন্য দলে গেলেই ছ'বছরের জন্য বহিষ্কার, শৃঙ্খলার ছক ভেঙে শোভনে নীরব তৃণমূল

শেষ আপডেট: 22 August 2019 11:08

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের হলটা কী? জনপ্রতিনিধিরা দল ছেড়ে অন্য দলে গেলেই পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে তাঁকে ছ'বছরের জন্য বহিষ্কার করবেন, এটাই ছিল এত দিন দস্তুর । কিন্তু শোভন চট্টোপাধ্যায় বিজেপি-তে যোগ দেওয়ার পর সাত রাত্রি কেটে গিয়েছে। তা-ও তৃণমূল তাঁকে নিয়ে সরকারি ভাবে একটা বিবৃতিও দিল না। তৃণমূলের মহাসচিব পার্থবাবু বলেছেন, দল ওঁকে পাত্তাই দেবে না। সূত্রের খবর, কালীঘাটকে পার্থবাবুই বুঝিয়েছেন, শোভনকে নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। ওঁর বিরুদ্ধে যা বলার সংবাদমাধ্যমে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ই বলবেন। সে যাই কৌশলই নিক তৃণমূল, অনেকের মনেই প্রশ্ন জাগছে, কোথায় গেল তৃণমূলের শৃঙ্খলা? কোথায় গেল শৃঙ্খলা রক্ষা কমিটি? সৌমিত্র বিজেপি-তে যাওয়ার আগেই তাঁকে বহিষ্কার করেছিল তৃণমূল। বোলপুরের গতবারের সাংসদ অনুপম হাজরার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। মুকুল রায়কেও বহিষ্কার করেছিল তপসিয়ার তৃণমূল ভবন। মুকুল-পুত্র শুভ্রাংকে তো তড়িঘড়ি সাসপেন্ড করেছিল শাসক দল। অর্জুন সিং গেরুয়া শিবিরে যোগ দেওয়ার দেড় ঘণ্টার মধ্যে সাংবাদিক সম্মেলন ডেকে পার্থবাবু জানিয়েছিলেন, "অর্জুনকে ছ'বছরের জন্য বহিষ্কার করল দল।" কিন্তু শোভনের ক্ষেত্রে সে সব বেমালুম উধাও। যে শোভন এই সে দিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠদের মধ্যে ছিলেন একেবারে উপরের দিকে, সেই স্নেহের কাননই এখন.দিদির বিরুদ্ধে রণংদেহি। তবু তৃণমূল চুপ। পর্যবেক্ষকদের মতে, অন্য দলে চলে যাওয়ার পর সাসপেন্ড বা বহিষ্কারের কোনও রাজনৈতিক গুরুত্ব তো নেই-ই,উল্টে এ সব সিদ্ধান্ত লোক হাসানোর.রসদ হয়ে ওঠে। তাঁদের বক্তব্য, তৃণমূল সেই লোক হাসানোটাই বন্ধ করতে চাইছে।

```