Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

সরিয়েও রেখে দেওয়া হল জয়াকে, কেন?

দ্য ওয়াল ব্যুরো: কলেজ সিন্ডিকেট নিয়ে যখন রাজ্য জুড়ে তোলপাড় চলছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্নে ঘরোয়া ভাবে সাংবাদিকদের জানিয়ে দিয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হল জয়া দত্তকে। তৃণমূল সূত্রই জানাচ্ছিল, জয়

সরিয়েও রেখে দেওয়া হল জয়াকে, কেন?

শেষ আপডেট: 7 July 2018 14:01

দ্য ওয়াল ব্যুরোকলেজ সিন্ডিকেট নিয়ে যখন রাজ্য জুড়ে তোলপাড় চলছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্নে ঘরোয়া ভাবে সাংবাদিকদের জানিয়ে দিয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হল জয়া দত্তকে। তৃণমূল সূত্রই জানাচ্ছিল, জয়ার বিরুদ্ধে গোষ্ঠী রাজনীতির অভিযোগ রয়েছে। ছাত্র ভর্তির নামে তোলা আদায়ে জয়া অনুগামীদের একাংশ জড়িত।

কিন্তু তার পর তেরাত্তির কেটে গেল, এখনও টিএমসিপি-র সভাপতি পদে কাউকে নিয়োগ করা তো হয়ইনি, উপরি জয়া অনুগামীরা দাবি করতে শুরু করেছেন, দিদি মাফ করে দিয়েছেন আমাদের জয়ীকে!

জয়া দত্ত প্রথম দিন থেকেই দাবি করছিলেন, তাঁকে সরিয়ে দেওয়ার কথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেননি। তিনি কিছু জানেন না। তা ছাড়া পার্থবাবুও বলেছিলেন, সরানোর কথা আমি জানি না।

তা হলে ব্যাপারটা কী?

তৃণমূলের একটি সূত্রের খবর, ভর্তি দুর্নীতি নিয়ে প্রচণ্ড রেগে গিয়ে জয়াকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে সে দিন সন্ধ্যায় ফোন করে তা জানিয়েও দেন মুখ্যমন্ত্রী। তা ছাড়া জয়ার উপর চটে রয়েছেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

কিন্তু তৃণমূলের ওই সূত্রে বলা হচ্ছে, দলনেত্রীকে পার্থবাবু বুঝিয়েছেন, জয়ার পরিবর্তে এখনই কাউকে দায়িত্ব দেওয়া ঠিক হবে না। কলেজে ভর্তির নামে টাকা আদায়ের জন্য তৃণমূল বহিরাগতদের দায়ী করছে। এখনই টিএমসিপি-র সভাপতি পদে নতুন কাউকে নিয়োগ করলে মনে হবে, ওই দুর্নীতি করেছেন তৃণমূলের ছাত্র নেতা নেত্রীরাই। তাই ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পর্যন্ত নতুন কাউকে দায়িত্ব না দেওয়াই ভাল। জয়াকে সরানোও হল, কিন্তু অপবাদের দায় তৃণমূলের ঘাড়ে চাপল না। ২৮ অগস্টের পর তখন না হয় বলা যেতে পারে, সভানেত্রীর পদে জয়ার মেয়াদ ফুরিয়েছে। তখন নতুন কাউকে দায়িত্ব দেওয়া যাবে।

বস্তুত এর আগেও দলের মধ্যে পার্থবাবু বারবার বলেছেন, ছাত্র পরিষদের শীর্ষ পদে জয়ার বিকল্প এখন নেই। দলনেত্রী জয়াকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর জয়া পার্থবাবুর সঙ্গে দেখা করেন বলেও খবর। দিদি যাতে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন সে জন্যও পার্থবাবুর কাছে অনুরোধ করেন জয়া। তাঁর অনুগামীদের দাবি, এর পর শুক্রবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়ে জয়া তাঁর কাছেও ক্ষমা চেয়ে আসেন।

যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ‘ক্ষমা’ করেছেন কিনা তা স্পষ্ট নয়। শুধু এ টুকু পরিষ্কার ছাত্র পরিষদের সভাপতি পদে এখনও নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। এবং সুযোগটা কাজে লাগিয়েই এখন সোশ্যাল মিডিয়ার মঞ্চ কাঁপিয়ে চলেছেন, জয়া অনুগামীরা--আমাদের জয়ী দিদিমণির প্রিয়পাত্রী!


```