Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৃষ্টির সুখ শেষ! সোমবার থেকেই ফিরছে কাঠফাটা গরম, ফের ৪০ টপকাবে পারদ

দ্য ওয়াল ব্যুরো: রবিবারই কালবৈশাখীতে ভিজেছিল উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলা। যদিও তিলোত্তমার কপালে বৃষ্টির ছিটেফোঁটাও জোটেনি সপ্তাহান্তে। তবে জেলাগুলিতে ঝড়বৃষ্টির দাপটে রবিবার রাতে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি, দুইই কমেছিল

বৃষ্টির সুখ শেষ! সোমবার থেকেই ফিরছে কাঠফাটা গরম, ফের ৪০ টপকাবে পারদ

শেষ আপডেট: 29 May 2023 04:00

দ্য ওয়াল ব্যুরো: রবিবারই কালবৈশাখীতে ভিজেছিল উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলা। যদিও তিলোত্তমার কপালে বৃষ্টির ছিটেফোঁটাও জোটেনি সপ্তাহান্তে। তবে জেলাগুলিতে ঝড়বৃষ্টির দাপটে রবিবার রাতে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি, দুইই কমেছিল খানিক। আজ সোমবারেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (West Bengal weather)।

আলিপুর সূত্রে খবর, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়বে তাপমাত্রা।(West Bengal weather)

বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও জারি থাকবে। শুক্রবার পর্যন্ত দফায় দফায় বাড়বে তাপমাত্রা (temperature rise)। ৪ ডিগ্রি পর্যন্ত পারদ বৃদ্ধির ফলে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘর ছড়িয়ে যেতে পারে।

তবে জেলাজুড়ে কোথাওই তাপপ্রবাহের সতর্কতা নেই। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সোমবার বিকেলের পর হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের আর কোনও জেলাতেই সোমবার বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ থেকে বৃষ্টি কমবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে সোমবার। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আগামীকাল থেকে তাপমাত্রা বাড়বে মালদহ এবং দুই দিনাজপুরে। উত্তরের বাকি জেলাগুলিতেও কিছুটা চড়বে পারদ।

রবিবার দুপুরে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৫ থেকে ৯০ শতাংশ।

শাহের সফরের কয়েক ঘণ্টা আগেই ফের উত্তপ্ত মণিপুর! ১ পুলিশকর্মী সহ মৃত্যু ৫ জনের


```