Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

জোড়া নিম্নচাপের দোসর ঘূর্ণাবর্ত, সপ্তাহান্তে জোর বৃষ্টিতে ভাসতে চলেছে শহর

দ্য ওয়াল ব্যুরো: কয়েক দিনের টানা ও ভারী বৃষ্টিতে বেশ বর্ষার আমেজে মজেছিল কলকাতা তথা দক্ষিণবঙ্গ। জুড়িয়ে ছিল গ্রীষ্মের দাবদাহষ কিন্তু বৃষ্টি কমতেই ফের রক্তচক্ষু আবহাওয়া। আর্দ্রতা ও রোদ্দুরে যেন পুড়ে যাচ্ছে শহর। গোটা দক্ষিণবঙ্গেই একই অস্বস্ত

জোড়া নিম্নচাপের দোসর ঘূর্ণাবর্ত, সপ্তাহান্তে জোর বৃষ্টিতে ভাসতে চলেছে শহর

শেষ আপডেট: 22 August 2019 07:49

দ্য ওয়াল ব্যুরো: কয়েক দিনের টানা ও ভারী বৃষ্টিতে বেশ বর্ষার আমেজে মজেছিল কলকাতা তথা দক্ষিণবঙ্গ। জুড়িয়ে ছিল গ্রীষ্মের দাবদাহষ কিন্তু বৃষ্টি কমতেই ফের রক্তচক্ষু আবহাওয়া। আর্দ্রতা ও রোদ্দুরে যেন পুড়ে যাচ্ছে শহর। গোটা দক্ষিণবঙ্গেই একই অস্বস্তি। বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি হলেও গরম কমার লক্ষণ দেখা যাচ্ছে না। তবে এর মধ্যেই সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। জানাল, সপ্তাহান্তে বৃষ্টি আসতে পারে শহরে। শনিবার থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। বাদ পড়বে না কলকাতাও। বৃষ্টি হলে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি-- দুইই কমবে। আজ, বৃহস্পতিবার অবশ্য দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ শুক্রবার কলকাতায় আকাশ মেঘলা থাকলেও, বৃষ্টি খুব বেশি হবে না। তবে শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি হতে পারে। রবিবারও ওই এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। শুধু দক্ষিণবঙ্গে নয়, রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডের লাগোয়া অঞ্চলের আকাশে একটি নিম্নচাপ অবস্থান করছে। একই সঙ্গে ওই অঞ্চলে একটি ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে। আরও একটি নিম্নচাপ উত্তরপ্রদেশ থেকে দক্ষিণে গিয়ে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে আগামী দু'দিনেই আবহাওয়ার বড় বদল ঘটবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে মত্‍স্যজীবীদের জন্যে বিশেষ সতর্কতাও জারি করা হয়েছে। দুর্যোগে উত্তাল হতে পারে সমুদ্রও। আগামী কয়েক দিন মত্‍স্যজীবীদের মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে। যাঁরা এখন সমুদ্রে রয়েছেন, তাঁদেরও দ্রুত ফিরে আসার কথা বলা হয়েছে। উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে সতর্কতা। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ। বৃষ্টি হয়নি গত ২৪ ঘণ্টায়।

```